শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেশে ফিরেই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা

বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলা। কলকাতার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর সেখানেই থাকতে হয় এই অভিনেত্রীকে।

এ বছরের মে মাসে তাদের বিয়ে বিচ্ছেদের সম্ভাবনার খবরে সরগরম হয়ে উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম।

ভারতের জনপ্রিয় একটি পত্রিকা নাম প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণভাবে তাদের ভেতরকার দূরত্বের খবর প্রকাশ করেছিল।

সেই প্রতিবেদনে বলা হয়েছিল, বয়সে ছোট এক তরুণীকে মন দিয়েছেন সৃজিত। তবে তিনি কোনও অভিনেত্রী নন। ক্যামেরার পেছনে কাজ করেন।

এদিকে এরইমধ্যে একমাস পেরিয়ে গেছে। সৃজিতের সঙ্গে বিচ্ছেদ সত্যিই কি হচ্ছে? দুই সপ্তাহ পর দেশে ফিরে এই প্রশ্নের উত্তর দিলেন দিলেন তিনি।

বিচ্ছেদের খবর মিথ্যা উল্লেখ করে মিথিলা বলেন, একটা মিথ্যা জিনিস মানুষ কীভাবে ছড়িয়ে দেয়, অবাক লাগে। অথচ কত ভালো ভালো কাজ করে যাচ্ছি, সেগুলো নিয়ে ওভাবে লেখাও হয় না, ছড়ানোও হয় না।

অনলাইনের যুগে এসে যে যেভাবে পারছে, মনগড়া লিখে দিচ্ছে। তবে এসব নিয়ে আমি একদমই মাথায় ঘামাই না। দিনশেষে মিথ্যা মিথ্যাই থেকে যায়।

তিনি আরও বলেন, ওখানে (পশ্চিমবঙ্গ) একটি অনলাইন পোর্টালে মজা করে লেখা একটি গসিপ স্টোরি হয়েছিল। সেখানে কারোর নামও উল্লেখ ছিল না, কিন্তু পরবর্তী সময়ে বিষয়টিকে অন্যান্য ওয়েব পোর্টাল রং দিয়ে আমাদের নাম জুড়ে দিয়েছে।

এরপর যার যার মতো করে ছড়িয়েছে। কলকাতায় এ ধরনের গসিপের চর্চা নিয়মিতই হয়। সেখানে তারকারা এসব গসিপ নিয়ে মাথায় ঘামায় না। কারণ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, তা সবাই জানে, বোঝে।

এর আগে বিচ্ছেদের সম্ভবনার খবর প্রকাশের পর এক বাক্যে মিথিলা প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?

এর আগে একাধিকবার মিথিলা-সৃজিতের ভাঙনের গুঞ্জন উঠেছে। প্রত্যেকবার তারা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এবারও তাই করলেন।

প্রসঙ্গত, মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। যদিও এর আগে, সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়া পাড়ায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...