সরকারি চাকুরিজীবীরা বিশেষ প্রণোদনা হিসেবে হিসেবে মূল বেতনের ৫ শতাংশ পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আহ্বান জানান।
আজ রোববার প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মচারী যারা আছেন, তাঁদের বিশেষ প্রণোদনা হিসেবে মূল বেতনের ৫ শতাংশ এই আপৎকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, আশা করি অর্থমন্ত্রী এ বিষয়টি গ্রহণ করবেন। আমরা বিশেষ প্রণোদনা হিসেবে ৫ শতাংশ মূল বেতন তাঁদের দেব।
