শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উপকারভোগী ৩ কোটি মানুষকে দলে টানতে পারলে বিজয় নিশ্চিত: নাছির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছর ধারাবাহিকভাবে ক্ষমতায় থেকে দেশের ৩ কোটি মানুষকে নানাভাবে সরাসরি আর্থিক সহায়তা ও প্রণোদনা দিয়েছে।

এই ৩ কোটি উপকারভোগীর মধ্যে যারা চট্টগ্রাম নগরীর ৩টি এবং শহর সংলগ্ন ৩টি আসনসহ মোট ৬টি আসনে বসবাস করেন দলের সদস্যসহ তাদের যদি আমরা সমর্থন আদায় করতে পারি তাহলে আগামী নির্বাচনে এ ৬ আসনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

শনিবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। যমুনা স্কয়ার কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় সাবেক সিটি মেয়র নাছির বলেন, বিগত বছরগুলোতে বর্তমান সরকারের যে সাফল্য ও অর্জন, তার বৃত্তান্ত ভোটারদের কাছে এখন থেকেই তুলে ধরে তাদের মন জয় করে নিতে হবে।

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী।

ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর আশরাফুল আলমের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এবং চান্দগাঁও থানা আওয়ামী লীগের সমন্বয়ক সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

আরও বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের মো. মঞ্জুর হোসাইন, আনোয়ার হোসেন বাবুল, আবুল কালাম, ইউনিট আওয়ামী লীগের মো. সালাউদ্দিন, হাছান মুরাদ জকু, মো. আলমগীর।

সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, শোক প্রস্তাব পাঠ করেন অ্যাডভোকেট ধৃতিমান আইচ।

এসময় অন্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুক, সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মো. হোসেন, জোবাইরা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, হাজী আবু তাহের, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, মো. জাবেদ, হাজী বেলাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে মো. শামসুল আলম সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আশরাফুল আলম সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...