শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কাপ্তাই লেকে কিছুটা পানি বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

গত সপ্তাহের টানা কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে বেড়েছে কিছুটা পানির পরিমাণ। এতে দেশের একমাত্র কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কিছুটা বৃদ্ধি পেয়েছে।

পূর্বে বিদ্যুৎ কেন্দ্রের একটি মাত্র ইউনিট চালু থাকলেও বর্তমানে হ্রদে পানি বৃদ্ধির ফলে কেন্দ্রের দুইটি ইউনিট চালু করে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে জলবিদ্যুৎ কেন্দ্রের একটি মাত্র ইউনিট দিয়ে মাত্র ২৫ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। কিন্তু গত এক সপ্তাহ ধরে পার্বত্য এলাকায় বৃষ্টিপাত হওয়ায় উৎপাদনের পরিমাণ কিছুটা বাড়িয়ে ৩০-৩৫ মেগাওয়াটে উন্নীত করা হয়েছে।

বর্তমানে দুটি ইউনিট চালুর মাধ্যমে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। বৃষ্টিপাত নিয়মিত হলে ধীরে ধীরে বাকি ইউনিটগুলো চালুর মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে উৎপাদনের লক্ষ্য রয়েছে বলে কেন্দ্রসূত্রে জানা গেছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদের পানি উপর নির্ভরশীল এই বিদ্যুৎকেন্দ্রটি গত ১ মাস পূর্বেও পানি সংকটে উৎপাদন সর্বনিম্ম পর্যায়ে চলে এসেছিলো। এতে কেন্দ্রটির ১ নম্বর ইউনিটে দৈনিক ২৫ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

তবে গত সপ্তাহের কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হ্রদে পানির পরিমাণ কিছুটা বেড়েছে।

যার ফলে বর্তমানে ১নং এবং ২নং ইউনিট দিয়ে দৈনিক ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পাশাপাশি এইভাবে যদি বৃষ্টিপাত নিয়মিত চলমান থাকে এবং হ্রদের পানি বাড়ে তবে আরো ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব বলে তিনি জানান।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী (২৪ জুন) শনিবার সকাল ৮টা পর্যন্ত রুলকার্ভ অনুয়ায়ী কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৮২ দশমিক ১১ এমএসএল। কিন্তু বর্তমানে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রয়েছে ৭৫ দশমিক ৩২ এমএসএল।

প্রসঙ্গত, দেশের সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি ৫ টি ইউনিটের মাধ্যমে ২৪০ মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...