বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর বিকল্প নেই: বীর বাহাদুর উশৈসিং এমপি

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য অঞ্চলে যখন আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না ঐ সময়ে ওষুধি গাছের উপর মানুষ পুরোপুরি নির্ভরশীল ছিল। ডাক্তারের পরিবর্তে গাছের লতাপাতা, গাছের শিকর, বাকল ইত্যাদি দিয়ে চিকিৎসা করানো হতো তবে বর্তমান সময়ে এসে এই সব গাছ হারিয়ে যাচ্ছে।

শনিবার (২৪ জুন) সকাল বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গনে বনাঞ্চলের পরিবেশ পুনরুদ্ধারে জুম রেস্টোরেশনের জন্য পাড়াবাসীদের মাঝে চারা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউএস ফরেস্ট সার্ভিস, আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং বাস্তবায়নে ও ইউএসএইডর কমিউনিটি পার্টনারশিপ টু স্ট্রেনদেন সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (কম্পাস) সহযােগিতায় ৯২ প্রজাতির ২লক্ষ ফলদ  চারা প্রদান করা হয়।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো: নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয় এরিয়াতে সকল প্রকার গাছ না লাগিয়ে এক ধরনের গাছ রোপণ করার কথা উল্লেখ করে বলেন, যাতে বন বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা নিয়ে গবেষণা করতে পারে।

বিশেষ অতিথির বক্তব্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কঠিন সময়ে মোকাবেলা করছি। এ সময়ে গাছ লাগানো ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমরা এখন দেখি শহর এলাকায় বাসা বাড়ির ছাঁদে বাগান করছে এবং সরকারও ছাঁদ বাগানের জন্য পুরস্কার ঘোষণা করছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী,জিয়াউর রহমান,এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রকিবুল হাসান মুকুল, ইউএস ফরেস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল প্রোগ্রামের এফএলআর লিড শাহজিয়া মহসিন খান, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, হক মাহবুব মােরশেদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, এফএলআর উপকারভোগীগন, প্রকল্পের কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...