শনিবার, ১৩ জুন ২০২৬

চীনের রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইনচুয়ানের একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে একটি বারবিকিউ রেস্তোরাঁয় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে এবং ভাঙা কাঁচের আঘাতে আহত সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্ফোরণের সময় রেস্তোরাঁয় প্রচুর মানুষ ছিলেন। রেস্তোরাঁটি নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইনচুয়ানের একটি ব্যস্ত রাস্তায় অবস্থিত।

আচমকাই গ্যাসের লাইনে লিক থেকে এই বিস্ফোরণ হয়। কীভাবে গ্যাসের লাইন ফুটো হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

চীনের কেন্দ্রীয় সরকারের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বলেছে, বুধবার রাতে রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার সকালে সেখানে উদ্ধার কাজ শেষ হয়েছে।

এছাড়া বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তকারী দল পাঠানো হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসার জন্য কর্তৃপক্ষকে সব ধরনের পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শিল্পসহ এই ধরনের প্রধান প্রধান সেক্টরে নিরাপত্তা তদারকি জোরদার করতে হবে বলে জানিয়েছেন।

নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনার উন্নতির জন্য বছরের পর বছর চেষ্টা করা সত্ত্বেও গ্যাস এবং রাসায়নিক বিস্ফোরণের কারণে চীনে এই ধরনের দুর্ঘটনা অস্বাভাবিক নয়। এর আগে ২০১৫ সালে চীনের বন্দরনগরী তিয়ানজিনে ধারাবাহিক বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

রাতে মাঠে নামছে রোনালদোরা, যেভাবে দেখবেন খেলা

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বিশ্বমঞ্চে নামার আগে...

হরমুজে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, ক্রু উদ্ধার

ইরানের হরমুজ প্রণালির কাছাকাছি সোমবার মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর হেলিকপ্টারটির দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে হেলিকপ্টারটি...

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধি দলের সাক্ষাৎ, বিনিয়োগ নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর...

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে হারিয়ে মর্যাদাপূর্ণ এই...