বুধবার, ২৯ জুলাই ২০২৬

এই দেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ:নিখিল কুমার চাকমা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, এদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই অসাম্প্রদায়িক সোনার  বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আজ দেশের সব সম্প্রদায়ের ধর্মীয় উপসনালয়ে নতুন নতুন ভবন নির্মান হচ্ছে। এই দেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। 

তিনি রবিবার  (১৮ জুন) সকালে  রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের নবনির্মিত দ্বিতল চার্চ ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

নিখিল কুমার চাকমা আরোও বলেন, প্রত্যেকটি ধর্মের মধ্যে শান্তির কথা বলা হয়েছে।  ধর্মীয় অনুশাসন যদি সকলে মেনে চলে তাহলে সমাজে শান্তি ফিরে আসবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ব্যয়ে এই দ্বিতল চার্চ  ভবন নির্মাণ করা হয়।

এই উপলক্ষে চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘে নবনির্মিত চার্চের ফলক উন্মোচন, চার্চের পালক সখরীয় বৈরাগীর পরিচালনায় প্রার্থনা সভা, খ্রীস্ট সঙ্গীত পরিবেশন  এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি উইং কমান্ডার (অব:) খ্রীষ্টোফার অধিকারী এর সভাপতিত্বে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  রাঙামাটি জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা,  বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সহ সভাপতি প্রদীপ বিশ্বাস, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং,শেড বোর্ডের পরিচালক মলিনা কর্মকার, ময়মনসিংহ অঞ্চলের ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি  জন সাংমা, গোপালগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি ডেবিট অধিকারী, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের প্রাক্তন সহ সভাপতি জগদীশ কর্মকার,  চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা, দিনাজপুর অঞ্চলের ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিজয় দাশ,  রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙ্গুনিয়া ও কাপ্তাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ  সহ  বিভিন্ন আঞ্চলিক চার্চ  সংঘের  প্রতিনিধি,   পালকবৃন্দ এবং মন্ডলীর সদস্যরা  উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...