মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বায়েজিদে ‌‌‘কালা বাচ্চু’ গ্রুপের প্রধানসহ ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বায়েজিদে ‘কালা বাচ্চু’ কিশোর গ্যাং গ্রুপের প্রধান ফরহাদ হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গত মঙ্গলবার বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. ফরহাদ হোসেন (২৩), মো. হৃদয় মিয়া (২৪), মো. জুনায়েদ (১৯), মো. আনোয়ার হোসেন বাছা (২৫), মো. ইসমাইল হোসেন (১৫), ও মো. নুরনবী নাঈম (১৬)।

বৃহস্পতিবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি জানান, নগরীর বায়েজিদ থানাধীন আমিন কলোনি এলাকায় কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জুন) অভিযান চালিয়ে ‘কালা বাচ্চু’ নামে কিশোর গ্যাং গ্রুপের প্রধান ফরহাদ হোসেনসহ তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি স্টিলের চাকু, ১টি ধারালো ক্ষুর এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ‘কালা বাচ্চু’ কিশোর গ্যাং নামক এই গ্রুপটি সাধারণত বায়েজিদ থানা এলাকায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এছাড়াও এই গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে দিনে-দুপুরে স্থানীয় এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকি প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে বলে জানা যায়। তারা বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে রাস্তায় আটকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে আমিন কলোনি এলাকায় জড়ো হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...