শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

নগর যুবলীগের সভাপতি সুমন, সা. সম্পাদক দিদারুল আলম

নিজস্ব প্রতিবেদক

সম্মেলনের দীর্ঘ এক বছর পর চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল হক সুমনকে। সম্পাদক হয়েছেন আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দিদারুল আলম দিদারকে।

মঙ্গলবার (১৩ জুন) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে আগামী তিন বছরের জন্য ১৩১ সদস্যের মধ্যে ৪০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও নগর যুবলীগের সাবেক সদস্য মো. নুরুল আনোয়ার, নগর যুবলীগের সাবেক সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরশাদ আসাফ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও কাউন্সিলর আঞ্জুমান আরা, সাবেক সদস্য হেলাল উদ্দীন আহমদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ পাল দেবু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য সুরঞ্জিত বড়ুয়া লাবু, সাবেক সদস্য আসহাব রসুল চৌধুরী জাহেদ, মহানগর যুবলীগের সাবেক সদস্য ও নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মোহাম্মদ ওয়াসিম উদ্দিন চৌধুরী, নগর যুবলীগের সাবেক সদস্য ও আইন কলেজের সাবেক জিএস শাহজাদা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাকু, নগর যুবলীগের সাবেক সদস্য ও নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ নুরুল আলম মিয়া।

চার জন যুগ্ম সম্পাদকের মধ্যে রয়েছেন চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দিদারুল আলম দিদার, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দীন, নগর যুবলীগের সাবেক সদস্য ইশতিয়াক আহমেদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন আহমদ।

সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে সাত জনকে। তারা হলেন- নগর যুবলীগের সাবেক সদস্য সনত বড়ুয়া, সাবেক সদস্য মোহাম্মদ দিদার উর রহমান, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক জিএস গিয়াস উদ্দীন তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দীন, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি এজেএম মহিউদ্দিন রনি, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী।

কমিটিতে অর্থ সম্পাদক করা হয়েছে মান্না বিশ্বাসকে। সহ সহ সম্পাদকের পদ রাখা হয়েছে ২১টি। সদস্য পদ রাখা হয়েছে ৪০টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...