বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাই খলিল হত্যা মামলার পলাতক আসামী র‍্যাবের হাতে আটক

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙ্গামাটির কাপ্তাই এর চাঞ্চল্যকর খলিল হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক প্রধান আসামী শাহাদাত হোসেন প্রকাশ গলাকাটা শাহদাত’কে দীর্ঘ পাঁচ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গতকাল শনিবার (১০ জুন) কুমিল্লা’র লাকসাম হতে তাকে গ্রেফতার করা হয়।

আজ রবিবার র‍্যাব -৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আসামী মোঃ শাহাদাত হোসেন (৪২) কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার মোঃ আবুল খায়ের এর ছেলে।

র‍্যাব জানাই, পূর্ব বিরোধের জেরে গত ২০ এপ্রিল ২০১৮ ইং সন্ধ্যা সাড়ে সাতটায় ইব্রাহিম খলিল জেলার কাপ্তাই থানাধীন কেপিএম এলাকায় কাপ্তাই – চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাতায়াতকালে পূর্ব পরিকল্পিতভাবে শাহাদাত গ্রুপের অস্ত্রধারী সন্ত্রাসীরা তার ঘাড়ে কিরিচ দিয়ে কোপ দেয়। উক্ত কোপে ইব্রাহিম খলিলের ঘাড়ের ডানপাশে ঘাড়সহ গলা কেটে যায়। সাথে সাথে ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মৃত্যু হয়।

উক্ত ঘটনায় নিহতের ভাই মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানায় ০৩ জনকে নামীয় এবং অজ্ঞাতমানা আরও ২/৩ জন আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-২, তারিখ- ২১ এপ্রিল ২০১৮, জি আর নং-৯৫, , ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০।মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে শনিবার মামলার আসামি শাহাদাতকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...