শুক্রবার, ১ মে ২০২৬

ঢাকা-মাওয়া ট্রেন চলবে আগস্টেই: রেলমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ট্রেন চলাচল। আর দুই মাস পরই আগস্টে ঢাকার সঙ্গে মাওয়ার সঙ্গে রেল যোগাযোগ শুরু হবে। এর পরের মসে অর্থাৎ সেপ্টেম্বরে রেল চলছে ঢাকা-ভাঙা রুটে।

আজ শনিবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, আগস্টে ঢাকা-মাওয়া এবং সেপ্টেম্বরে ঢাকা-ভাঙা রেল চলাচল শুরু হবে।’

২০২২ সালের জুনে দেশের অন্যতম বড় অবকাঠামো পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। কিন্তু রেলের অবকাঠামো সম্পন্ন না হওয়ায় ট্রেন চলাচল শুরু করতে সময় লেগে যায়।

দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে যাওয়া এই সেতু দিয়ে রেল যোগাযোগ স্থাপন করতে একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এরিমধ্যে এপ্রিলের শুরুতে পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়েছে একটি ট্রেন। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকাসহ দেশের পূর্ব অংশের প্রবেশদ্বার পদ্মা বহুমুখী সেতু। এছাড়া

এশিয়ান হাইওয়ের একটি রুট বিশেষ করে বেলাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম এই পদ্মা সেতু।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, আগামী বছর জুন মাসের মধ্যে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে যশোর যেতে পারবেন মানুষ। ইতিমধ্যে ভাঙা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার রেলপথের ৭৭% কাজ সম্পন্ন হয়েছে।

এদির ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার রেলওয়ের সেকশন লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

আরও পড়ুন

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “এই...