মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিধ্বস্ত নোভা কাখোভকা বাঁধ: বন্যায় ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার অধিকৃত খেরসনের নোভা কাখোভকা বাঁধ ভেঙে যাওয়ার ফলে সৃষ্ট বন্যায় আটজন মারা গেছেন। শুক্রবার (৯ জুন) মস্কোর ‍নিযুক্ত খেরসনের প্রধান ভ্লাদিমির সালদো বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।

ভ্লাদিমির সালদো বলেছেন, দুর্ভাগ্যবশত, নোভা কাখোভকা শহরে হতাহতের ঘটনা ঘটেছে। বন্যার পানিতে ডুবে আটজন মারা গেছেন।

তিনি বলেন, বন্যার পানিতে ১৭টি বসতি ও ২২ হাজার ২৭৩টি ঘরবাড়ি প্লাবিত হয়ে গেছে। আরও ১০দিন পর্যন্ত বন্যার পানি বাড়তে পারে।

তিনি আরও বলেন, গত মঙ্গলবার বন্যা শুরু হওয়ার পর থেকে ওই এলাকা থেকে ২৪৩জন শিশুসহ ৫ হাজার ৮০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণের জন্য উদ্ধারকাজ জটিল হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন সালদো।

গত মঙ্গলবার (৬ জুন) রাশিয়ার অধিকৃত খেরসনের নোভা কাখোভকা বাঁধ আংশিক গুড়িয়ে গেছে। বাঁধটি বিধ্বস্ত হওয়ার পেছনে রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দোষারোপ করছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দখলদার রাশিয়ার সৈন্যরা কাখোভকা বাঁধটি উড়িয়ে দিয়েছে ‘ পাল্টা অভিযোগ করে ক্রেমলিন বলেছে, ইউক্রেনই বাঁধে নাশকতা চালিয়েছে।

২০২২ সালের মার্চে রুশ সেনাবাহিনী খেরসন দখল করে। তবে ওই বছরের নভেম্বরেই রুশ সেনাদের বিতাড়িত করে পুনরায় খেরসনকে নিজেদের দখলে নিয়ে আসে ইউক্রেন।

তবে এখনো দিনিপ্রো নদীর দক্ষিণ তীর রাশিয়ান সেনাদের দখলে রয়েছে। এখনো বাঁধের নীচের দিকের দক্ষিণ তীর রাশিয়ার দখলে রয়েছে। নদীর উত্তরাঞ্চলের দখল রয়েছে ইউক্রেনের কাছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন...

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ দল

মাত্র কিছুদিন হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সে আনন্দের রেশ কাটতে না কাটতে দেশবাসীকে আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে...

রাতে মাঠে নামছে রোনালদোরা, যেভাবে দেখবেন খেলা

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বিশ্বমঞ্চে নামার আগে...

হরমুজে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, ক্রু উদ্ধার

ইরানের হরমুজ প্রণালির কাছাকাছি সোমবার মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর হেলিকপ্টারটির দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে হেলিকপ্টারটি...

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধি দলের সাক্ষাৎ, বিনিয়োগ নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর...