শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

এগুচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

আন্তর্জাতিক ডেস্ক :

ক্রমেই শক্তিশালী হয়ে ভারতের দক্ষিণ-পশ্চিম ও পাকিস্তানের করাচি উপকূলে এগুচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আরব সাগরে তৈরি ঘূর্ণিঝড়টি ভারতে আঘাত হানার আশঙ্কা নেই বলে মনে করছে স্থানীয় আবহাওয়া বিভাগ। ভারতের আবহাওয়া বিভাগের বুলেটিনে জানানো হয়, অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘বিপর্যয়’।

শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে এগারোটায় বিপর্যয়ের অবস্থান ছিলো পূর্ব মধ্য এবং দক্ষিণ পূর্ব আরব সাগরে। যা গোয়া উপকূল থেকে আটশ’ ৪০ কিলোমিটার ও মুম্বাই থেকে আটশ’ ৭০ কিলোমিটার দূরে। আর পাকিস্তানের করাচি থেকে এর দূরত্ব এক হাজার একশ’ ৭০ কিলোমিটার।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ৩৬ ঘণ্টায় ‘বিপর্যয়’ আরও শক্তি সঞ্চয় করে দুইদিনের মধ্যে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ঝড়টি মহারাষ্ট্রে আছড়ে পড়ার আশঙ্কা বৃহস্পতিবার জানানো হলেও পরদিন এই অবস্থান থেকে সরেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, এর প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি হলেও ভারতে এটি না-ও আঘাত হানতে পারে।

এদিকে, গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে যাবার নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশের আবহাওয়া বিজ্ঞানীদের দেয়া ‘বিপর্যয়’ নামটি ২০২০ সালে গ্রহণ করে ওয়ার্ল্ড মেটেরোলজিকাল অর্গানাইজেশন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...