মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে পুরাতন হালদা সেতু পরিদর্শনে সড়ক বিভাগের সচিব

জরাজীর্ণ সেতুর পাশে বেইলী ব্রীজ নির্মাণের আশ্বাস

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির নাজিরহাটে হালদার নদীর ওপর নির্মিত জরাজীর্ণ সেতুর পাশে একটি বেইলী ব্রীজ নির্মাণের আশ্বাস দেন সড়ক- মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী।

শুক্রবার (৯ জুন) সকালে সেতুটি পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।

এর পূর্বে সেতু সংলগ্ন নাজিরহাট -জেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনানা সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র একে জাহেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সচিব এবি.এম আমিন উল্লাহ নূরী। স্বাগত বক্তব্য রাখন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম।

এ সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমসহ, প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে সচিব আরো বলেন, সেতুটির গুরুত্ব বিবেচনা করে অগ্রাধিকার দেয়া হবে। তবে মৎস্য প্রজনন ক্ষেত্র হওয়ায় হালদা নদীর ওপর ব্রীজ করতে গেলে কিছু জটিলতা দেখা দেবে। সেক্ষেত্রে উপজেলা পরিষদের সমন্বয় সভার সীদ্ধান্ত এবং স্থানীয় এমপির ডিও লেটার প্রয়োজন হবে।

উল্লেখ, ১৯৩০ সালে ব্রিটিশ সরকার এ সেতুটি নির্মান করে। লোহার এঙ্গেলের উপর তৈরী একমূখী সেতুটি লম্বায় ৩শ ২০ ফুট, প্রস্থে ৮ ফুটের কাছাকাছি। ১৯৯৪ সালে সড়ক ও জনপদ বিভাগ এটিকে ঝুঁকিপূর্ণ দেখিয়ে সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ২০১৯ সালের শেষের দিকে সেতুটির একাংশ তিন চার ফুট ধেবে যায়। সম্প্রতি সেতুর দুই পাশের রেলিং ভেঙে পড়ায় নাজিরহাট পৌরসভা কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে নোটিশ টানিয়ে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...