চট্টগ্রামের পটিয়ায় সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র জুনিয়র তর্কের জের ধরে এবার ছুরিকাঘাতের শিকার হয়েছে মোঃ আজাদ হোসেন (১৮) নামের এক স্কুল ছাত্র।
সে পৌরসভার ৫নং ওয়ার্ড ঈদুল মল্ল পাড়ার মোঃ সেলিম হোসেনের পুত্র।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ এলাকায় এ ঘটনা।
এ ঘটনায় মো. তৌকির (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে।
আরও পড়ুন: পটিয়ায় বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
জানা গেছে, সিনিয়র ও জুনিয়র বন্ধুদের উপস্থিতিতে সিগারেট খাওয়া নিয়ে গত তিনদিন আগে বাকবিতন্ডা হয়। এর জের ধরে বৃহস্পতিবার একদল কিশোর অতর্কিতভাবে আজাদকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, ছুরিকাঘাতের রক্তাক্ত করার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
