চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মদ্যপান করে পুকুর ঘাটের গাছের সাথে ফাঁস দিয়ে রাজিব দত্ত(২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৮ জুন) সকালে ইউনিয়নের ১ নং ওয়াডের হিন্দু পাড়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
আত্নহননকারী রাজীব দত্ত সাতাকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অনিল দত্তের পুত্র।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় গ্রাম পুলিশ পূর্ণেদ্রা রুন্দ্র খবর দিলে তিনি সকাল ৮ টার দিকে ঘটনাস্থলে যান এবং পুলিশে খবর দেন। সরেজমিনে গিয়ে দেখা যায় পুকুর ঘাটে পড়েছিলো মাদক সামগ্রী এবং গাছে ঝুলছিলো মরদেহ।
স্থানীয়রা জানায়, সে তার আত্নীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলো।
