মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বাকলিয়ায় ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ কামরুল মোস্তফা (৩০) নামের একজনকে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (৬ জুন) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ কামরুল কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার পেচার পাড়ার মৃত খাইরুল এনামের ছেলে।

র‌্যাব সূত্র জানা যায়, ভুক্তভোগী ভিকটিম চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করত। ভিকটিম যখন প্রথম শ্রেণীর ছাত্রী ছিল তখন আসামি মোঃ কামরুল মোস্তাফাও তাদের স্কুলে এইচএসসিতে পড়তো। তখন ভিকটিমের সাথে কামরুলের পরিচয় হয় এবং ভিকটিম আসামিকে ভাইয়া বলে ডাকতো। আসামী কামরুল শিশু ভিকটিমের সাথে বন্ধুত সুলভ সম্পর্ক করে ভিকটিমকে প্রায় সময় তাদের বাসায় নিয়ে যেত। বিগত ২০১৪ সালের ৩ আগষ্ট বিকাল আনুমানিক ৪ টায় কামরুল শিশুটিকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে যায়। সেখানে তাকে একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ওই বছরের ৫ আগষ্ট পর্যন্ত ভিকটিমকে ভয় ভীতি প্রদর্শন করে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক উপর্যূপরি ধর্ষণ করে কামরুল। পরদিন কামরুল ভিকটিমকে নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রাম আসার পথে কর্ণফুলি এলাকা হতে ভিকটিমের বাবা এবং মামা ভিকটিমকে উদ্ধার করেন এবং কামরুলকে থানায় সোর্পদ করেন।

পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় কামরুলের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা চলাকালীন সময়ে আসামি কামরুল জামিনে বের হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে বিজ্ঞ আদালতে আসামী কামরুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরবর্তীতে র‌্যাব-৭ পলাতক কামরুলকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব গোপন সূত্রে জানতে পারে যে, কামরুল আইন শৃখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ এলাকায় আত্মগোপনে আছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ৬ জুন ওই স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ কামরুল মোস্তফাকে আটক করে।

এসময় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত কামরুল জিজ্ঞাসাবাদে সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে এবং আটককৃত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...