চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মাথায় আবার ৭৩৬ গ্রাম ওজনের (২৪ ক্যারেট) স্বর্ণ জব্দ করেছে এনএসআই টিম এবং শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা।
সোমবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্ট থেকে যাত্রীবিহীন এসব স্বর্ণ জব্দ করা হয়।
জানা গেছে, অভিনব কায়দায় স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয় এনএসআই টিম। এক পর্যায়ে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্ট থেকে ১২টি দরজার কবজা পরীক্ষা করে স্বর্ণ সন্দেহ হয়। পরে সেগুলো পরীক্ষা করে স্বর্ণ বলে নিশ্চিত হওয়া যায়। কবজার মাঝখানের রডটি ছিল স্বর্ণের। জব্দকৃত মোট স্বর্ণ ৭৩৬ গ্রাম (২৪ ক্যারেট)। যার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।
