বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে তীব্র গরমের মধ্যে লোডশেডিং, অতিষ্ঠ মানুষ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে লোডশেডিংয়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বাড়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে নগরজীবন।

লোডশেডিংয়ের মাত্রা এতটাই বেশি বিদ্যুৎ কখন আসে যায় তা অনেক সময় বোঝাই যায় না। বিদ্যুৎ চলে যাওয়ার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও অনেক সময় বিদ্যুতের দেখা মেলে না, এমনকি কোনো কোনো এলাকায় ৬-৮ ঘণ্টাতেও আসে না বিদ্যুৎ। অনেক সময় বিদ্যুৎ আসলেও এর স্থায়ীত্ব থাকে দুই মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত।

বিদ্যুতের এমন পরিস্থিতিতে নাকাল হয়ে পড়েছে চট্টগ্রাম নগরবাসী। এজন্য অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

কথা হয় নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার শফিউল আজম জিপুর সঙ্গে। তিনি বলেন, চট্টগ্রামে চলছে গ্রীষ্মের প্রচণ্ড খরতাপ। তার ওপর বিদ্যুতের প্রবল সংকট।

এ অবস্থায় চট্টগ্রামের নগরজীবনে ত্রাহি ত্রাহি অবস্থা। গ্যাস-বিদ্যুতের এ তীব্র সংকটে অনেক এলাকায় পানিরও সমস্যা দেখা দিয়েছে।

শিল্প কলকারখানা, দোকানপাট ও ঘরবাড়িতে দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরম, পানি শূন্যতা, উৎপাদন বন্ধ হয়ে আর্থিক ক্ষতি, অসুস্থতার হার বৃদ্ধিসহ ভোগান্তিতে নগরবাসী।

প্রচণ্ড গরমে ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা।

এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ খান বিপু বলেন, কয়েকটি পাওয়ার প্লান্ট বন্ধ থাকায় লোডশেডিং বেড়েছে। কিছুদিন এ পরিস্থিতি চলবে।

কয়লার অভাবে একটি বিদ্যুৎকেন্দ্র (পায়রা) অর্ধেক বন্ধ অবস্থায় আছে। ৫ তারিখের পর বাকি অর্ধেকও বন্ধ হয়ে যাবে।

এতে সিস্টেমে একটি বড় অংশ বিদ্যুৎ না পাওয়ায় কিছুটা জনদুর্ভোগ বেড়েছে। বর্তমানে প্রায় ১ হাজার ৭০০ মেগাওয়াটের ওপরে লোডশেডিং চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...