মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে প্রশাসনের প্রতি আস্থা থাকবে না: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে প্রশাসনকে কঠোরভাবে নজর রাখতে বলেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা থাকবে না। সর্বপ্রথম নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোরবানির ঈদকে সামনে রেখে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও কঠোরভাবে নজর রাখতে হবে।’

মন্ত্রী বলেন, ‘বিভিন্ন এলাকায় ছিনতাই, মারামারি, সন্ত্রাসী ও ধর্ষণের ঘটনা প্রতিরোধ করতে হবে। কোনো অপরাধীকে ছাড় নয়, আনতে হবে আইনের আওতায়।’

সমন্বয় সভায় ভূমিমন্ত্রী ভূমিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা হচ্ছে। চলমান কাজের মধ্যে সড়ক, কালভার্ট, স্লুইচ গেট নির্মাণের কাজসহ বর্ষার আগে ভাঙা সড়কগুলো মেরামতের কাজ শুরু করতে হবে।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, ‘সুপেয় পানি নিশ্চিত করতে সরকারের গভীর নলকূপগুলোর ব্যবহার নিশ্চিত এবং উপজেলার পরিবেশ বজায় রাখতে বর্জ্য ব্যবস্থাপনার নিশ্চিত করতে হবে।

উপজেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত হাসপাতালে উপস্থিত থাকতে হবে। বিদ্যুৎ সমস্যা সমাধানে রাত ৮টার পর মার্কেট বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে সকলকে।’

বেলা ১১টা থেকে শুরু হওয়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।

এ সময় মন্ত্রী উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করেন।

ভূমিমন্ত্রী আনায়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮ লাখ টাকার বেঞ্চ ও ১৩টি মসজিদ-মন্দিরের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ১৩ লাখ টাকার চেক প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস. এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মান্নান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, সহকারী পুলিশ কমিশনার মো. কামরুল ইসলাম সুমন, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, চেয়ারম্যানদের মধ্যে মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, নোয়াব আলী, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আমিন শরীফ, এম. এ কাইয়ূম শাহ্, হাসনাইন জলিল চৌধুরী সাকিল, আজিজুল হক চৌধুরী বাবুল, অসীম কুমার দেব, কলিম উদ্দিন, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন বাবুসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...