মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ডাঃ আফসারুল আমীনের নামাজে জানাজায় জমিয়াতুল ফালায় শোকার্ত মানুষের ঢল

ডাঃ আফসারুল আমীন তাঁর কর্ম ও ত্যাগের মধ্যদিয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মরহুম ডাঃ আফসারুল আমীনের নামাজে জানাজা আজ শনিবার (৩ জুন) বাদ আছর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এসময় দল মত নির্বিশেষে হাজার হাজার শোকার্ত মানুষের ঢল নামে এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রয়াত জননেতার মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় উপস্থিত শোকার্ত মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, প্রয়াত জননেতা ডাঃ আফসারুল আমীন মন্ত্রী, জনপ্রতিনিধি এবং সংগঠনের প্রথম সারির নেতা হিসেবে মানুষকে যে সেবা প্রদান করে গেছেন তা স্মৃতিতে সমুজ্জল হয়ে থাকবে। তিনি জীবনে বহু চড়াই উৎরাই পেরিয়ে যে স্থানে উত্তীর্ণ হয়েছিলেন তা চমকপ্রদ। দলের আদর্শ ও নীতি নৈতিকতার প্রতি আস্থাশীল জননেতা ডাঃ আফসারুল আমীন সকলের কাছে সম্মানিত ও শ্রদ্ধাশীল ছিলেন। জনগণের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামেও সম্মুখভাবে ছিলেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন প্রয়াত জননেতা ডাঃ আফসারুল আমীনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, একটা মানুষের ভালো-মন্দ দুটো দিকই থাকে। একজন মানুষ হিসেবে কেউই নিজেকে শতভাগ সফল ও সার্থক ভাবতে পারেন না। সবকিছু আল্লাহ তায়ালা একজন মানুষের মূল্যায়ন ও বিচার করবেন। প্রয়াত ডাঃ আফসারুল আমীন এখন না ফেরার দেশে। তাই তিনি এখন সবকিছুর উর্ধ্বে। তিনি যে ভালো কাজ এবং ভালোবাসা জনগণের জন্য রেখে গেছেন তাকে অনুসরণ ও অন্তরে ধারণ করে আমাদের স্মৃতিতে স্মরণে তাকে জাগিয়ে রাখতে হবে।

পরে গরীবুল্লাহ শাহ মাজার মসজিদের পেশ ঈমাম মাওলানা আনিসুজ্জামান এর ইমামতিতে অনুষ্ঠিত নামাজে জানাজায় শরীক হন- ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, হুইপ সামশুল হক এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ ছালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, এড. নজরুল ইসলাম এমপি, নোমান আল মাহমুদ এমপি, আশিকুল্লাহ রফিক এমপি, এম.এ লতিফ এমপি, দিদারুল আলম এমপি, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উত্তর জেলার আবুল কালাম আজাদ, এহছানুল হায়দার চৌধুরী বাবুল, জসীম উদ্দীন বাবুল, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, আলহাজ্ব সফর আলী, শেখ মোঃ ইছহাক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মসিউর রহমান চৌধুরী, হাজী মোঃ হোসেন, মাহবুবুল হক মিয়া, আবু তাহের, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, শহিদুল আলম, দক্ষিণ জেলার প্রদীপ দাশ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবুল মনছুর, কামরুল হাসান বুলু, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, জাফর আলম চৌধুরী, মহব্বত আলী খান, আব্দুল লতিফ টিপু, হাজী রোটারিয়ান মোঃ ইলিয়াছ, ড. নেছার উদ্দীন আহমদ মঞ্জু, হাজী বেলাল আহমদ, মোর্শেদা আক্তার চৌধুরী প্রমুখ। এছাড়া বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...