শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্যাংশন মোকাবিলার সামর্থ্য আমরা রাখি: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নত হবে। বাস্তবসম্মত এই বাজেট অপ্রতিরোধ্য গতিতে বাস্তবায়িত হবে। আমরা স্যাংশনকে ভয় পাই না। যেকোনো স্যাংশনই দিক, আমরা তা মোকাবিলার সামর্থ্য রাখি।’

আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের মধুপুরে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: দেশে সুষ্ঠু নির্বাচন হবে: কৃষিমন্ত্রী

মধুপুর রাণী ভবানী সরকারি উচ্চবিদ্যালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ব্যবস্থাপনায় ১০০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই সেবা কার্যক্রম রাত ৯টা পর্যন্ত চলবে।

আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি বলে উচ্চাভিলাসী বাজেট। আমরা বলি শেখ হাসিনাই উচ্চাভিলাসী। শেখ হাসিনা বাংলাদেশকে আরও উচ্চ স্থানে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই বাস্তবসম্মত বাজেট তৈরি করেছেন।’

কৃষিমন্ত্রী বলেন, ‘এই বাজেট কৃষিবান্ধব বাজেট। বাজেটে কৃষি গবেষণা ও উন্নত জাতের বীজ ব্যবস্থাপনার জন্য ৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যাতে কৃষিনির্ভর এই বাংলাদেশের প্রত্যেক কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। শেখ হাসিনা বলেন, পেটে খাবার থাকলে মুখে হাসি থাকে। সেই হাসি ফোটানোর জন্যই কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

এ সময় মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের পরিচালক মিজানুর রহমান, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সহসভাপতি মো. ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ...

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কে পানি

খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার মধ্যরাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল...

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

আরও পড়ুন

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে...

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।'সরকারের পক্ষ থেকে গুম-খুনের শিকার এবং...

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কে পানি

খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার মধ্যরাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাতভর বৃষ্টিতে বাড়তে থাকে মাইনী নদীসহ পাহাড়ি ছড়া ও খালের পানি। এ সময়...

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...