মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পেকুয়ায় ছেলের সাথে অভিমান করে ৬০ বছর বয়সী মায়ের আত্মহত্যা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় বউ নিয়ে আলাদা হয়ে যাওয়ায় ছেলের সঙ্গে অভিমান করে ফরিদা বেগম (৬০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজারপাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত ফরিদা বেগম একই এলাকার নুরুল ইসলামের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের মা।

নিহতর ছেলে আব্দু শুক্কুর জানান, মায়ের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। এর জেরে সকালে তারা মা বাবা থেকে আলাদা হয়ে সংসার শুরু করে। এতে মা অভিমান করে কোন এক সময় ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘরের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

স্থানীয়রা জানান, নিহতের ছেলে আব্দু শুক্কুর দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে বসবাস করে আসছেন। ঘটনার দিন সকালে স্থানীয় সর্দার ও মেম্বারের উপস্থিতিতে সে মা-বাবা থেকে আলাদা হয়ে যায়। এতে মা ছেলের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পেকুয়া থানার (উপ-পরিদর্শক) এসআই রোকনুজ্জামান বলেন, নিহতের মরদেহে কোন আঘাতের চিহ্ন নেই। ছেলের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...