মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাথে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণের সচেতনতা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে নগরীর বিআরটিসি সংলগ্ন বৃহত্তম পাইকারী ও মৌসমী ফল সরবরাহের একমাত্র বাজার ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাথে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা বিষয়ক এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) বেলা ১২টায় সমিতির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও ট্রাফিক-দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) আকরামুল হাসান ও সহকারী কমিশনার (এসি) মাসুদ রানা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল আলম, সাংগঠনিক নাছির উদ্দীন, টিআই (কোতোয়ালি) মোঃ জিয়াউল হাসান ও টিআই (সদরঘাট) মোঃ জহুরুল ইসলাম সরকার। ফলমন্ডি ব্যবসায়ী সমিতি, পরিবহন মালিক সমিতি, পিকআপ, ভ্যান ও সিএনজি অটোরিক্সা মালিক-শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) এন.এম নাসিরুদ্দিন বলেন, মহানগরীসহ সমগ্র চট্টগ্রাম জেলার পাশাপাশি আশপাশের জেলাগুলোর মৌসুমী ফল-আম, লিচু, কাঠাঁল, আনারস, কলা, তালসহ অন্যান্য দেশীয় ফল ও বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত আপেল, কমলা, মাল্টা, আঙ্গুর, আনার ও খেজুরসহ হরেক রকমের ফল সরবরাহের একমাত্র বৃহত্তম পাইকারী আড়ত ফলমন্ডি বাজার। এই বাজারকে কেন্দ্র করে প্রতিদিন শত শত ট্রাক ফল সরবরাহের কাজে নিয়োজিত থাকে। পাশাপাশি এখান থেকে পিকআপ ও ভ্যানে করে বিভিন্ন মার্কেটে পাইকারী দামে ফল সরবরাহ করা হয়। প্রায় ৩’শতাধিক দোকানে প্রতিদিন দেশী-বিদেশী ফল বেচা-কেনা ও শত গাড়ি লোডিং-আনলোডিংয়ের জন্য ফলমন্ডির মুখে শত শত গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে দীর্ঘসময় ধরে যানজট সৃষ্টি হয়। নিত্য যানজট নিরসনে পুলিশের পাশাপাশি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা আন্তরিক হলে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...