বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মানসম্পন্ন কাজের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান: তাজুল ইসলাম

চট্টগ্রাম নিউজ ডটকম

গুণগত ও মানসম্পন্ন কাজের মাধ্যমে প্রকৌশলীদের জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১ জুন) রাজধানীর স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর আয়োজিত ২৩০টি উপজেলা পর্যায়ে স্থাপিত এলজিইডির মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মো. তাজুল ইসলাম বলেন, মানুষের চাহিদা অফুরন্ত, সেই চাহিদাকে পূরণ করতে হলে প্রকৌশলীদের আন্তরিকতা ও একাগ্রতার সহিত কাজ করতে হবে।

উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে কাজ করছে।

তিনি বলেন, আমাদের অর্থনৈতিক উন্নতি জরুরি। এতে শুধু দেশের মানুষের ভাগ্যের উন্নয়নই হয় না, জাতি হিসেবে বিশ্বের দরবারে আমাদের সম্মান বৃদ্ধি পায়।

নিজেদের আত্মবিশ্বাসী ও আত্মসম্মানবোধ সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে হলে আমাদের আরও অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে হবে।

তাজুল ইসলাম আরও বলেন, বর্তমানে বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়েছে এবং ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে। এই অগ্রযাত্রাকে সুদৃঢ় ভিত্তির ওপর রাখতে হলে সবাইকে আরও পরিশ্রমী হতে হবে।

একটা সময় ঋণ নিতে আমাদের উন্নয়ন সহযোগিদের কাছে ধরনা দিতে হতো। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

এখন আমরা আমাদের প্রয়োজন অনুসারে ঋণ নেই এবং সেই অর্থ জনগণের কল্যাণে কোথায় ব্যয় হবে তাও আমরা নির্ধারণ করি। ঋণ পরিশোধেও বাংলাদেশ সুনাম অর্জন করেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...