বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ আগামীকাল

চট্টগ্রাম নিউজ ডটকম

বিশ্ব অর্থনীতি টালমাটাল; দেশে উচ্চ মূল্যস্ফীতি; সামনে জাতীয় নির্বাচন; এসব বিবেচনায় নিয়েই কাল ঘোষণা করা হবে ইতিহাসের বড় বাজেট। আকার হতে পারে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫ লাখ কোটি টাকা। তবুও ঘাটতি থাকছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যা পূরণ হবে দেশি-বিদেশি ঋণে। বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে ৭ শতাংশ। ভোক্তাদের স্বস্তি দিতে মূল্যস্ফীতি ৬ শতাংশে নামাতে চায় সরকার।

এক নতুন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি। করোনার মহামারি পর ইউক্রেন যুদ্ধ বদলে দিয়েছে হিসেব-নিকেষ। বিশ্বজুড়েই অস্বাভাবিক বেড়েছে পণ্য ও সেবার দাম। বাংলাদেশও পড়েছে উচ্চমূল্যস্ফীতির কবলে।

একদিকে আমদানি কমিয়ে রিজার্ভ ধরে রাখার চেষ্টা; অন্যদিকে পণ্যের উৎপাদন ও জোগান বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ। পাশাপাশি নির্বাচনী বছরে গতিশীল রাখতে হবে উন্নয়নের চাকাও।

এমন বাস্তবাতার মধ্যেই জাতীয় সংসদে উঠছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট।

আকার হতে পারে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রস্তাবিত ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটির বাজেটের চেয়ে যা প্রায় ৮৪ হাজার কোটি টাকা বেশি।

নতুন বাজেটে রাজম্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ছে ১৫ শতাংশ। মোট অনুদানবাদে ৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায় করতে চায় সরকার। এনবিআরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভুত ২০ হাজার কোটি ও কর-বহির্ভুত আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫০ হাজার কোটি টাকা।

বরাবরের মত এবারও ঘাটতি থাকছে বাজেটে। আকার ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। ৩ হাজার ৯শ কোটি টাকা অনুদান সমন্বয় করলে ঘাটতি কমে দাঁড়াবে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।

ঘাটতি পূরণে এবারও দেশি-বিদেশী ঋণের ওপরই নির্ভর করতে হচ্ছে। বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা, ব্যাংক-ব্যবস্থা থেকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা, সঞ্চয়পত্র বিক্রি ১৮ হাজার এবং অন্যান্য খাত থেকে ৫ হাজার কোটি টাকা পাওয়া যাবে বলে আশা করছেন অর্থমন্ত্রী।

ভর্তুকি কমানোর ঘোষণা থাকলেও নির্বাচনী বছরে এখাতে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা বেশি ব্যয় করতে চায় সরকার।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। এরমধ্যে ১ লাখ ৭৯ হাজার কোটি টাকা অর্থায়ন হবে সরকারি তহবিল থেকে। বাকিটা পূরণ হবে বিদেশি ঋণে। চলতি অর্থবছরে প্রস্তাবিত বাজেটে এই খাতে বরাদ্দ রাখা ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা।

এদিকে, আগামী অর্থবছরের জন্য সরকার পরিচালন ব্যয় প্রাক্কলন করেছে ৪ লাখ ৭৫ হাজার ২৮১ কোটি টাকা। আর মোট উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ২ লাখ ৭৭ হাজার ৫৮২ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। মূল্যষ্ফীতিকে ৬ শতাংশে আটকে রাখার পরিকল্পনা সরকারের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...