মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কর্ণফুলী নদী থেকে ৩০ ব্যারেল তেলসহ ট্যাংকার জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে ৩০ ব্যারেল তেলসহ (০৭ ব্যারেল ডিজেল, ২৩ ব্যারেল কালো তেল) এমভি ওয়াটার পাওয়ার নামের একটি অয়েল ট্যাংকার জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৯ মে) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, একটি চক্র অবৈধ জলযানের মাধ্যমে চট্টগ্রাম বহির্নোঙ্গরে অবস্থানরত বিভিন্ন বাণিজ্যিক জাহাজ থেকে বিভিন্ন সময়ে অবৈধভাবে তেল চুরি করে আসছিল। এই চক্রকে আটকের জন্য নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আসছিল কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ আসে যে, চট্টগ্রাম বহির্নোঙ্গর এলাকা থেকে একটি ওয়েল ট্যাংকার অবৈধ চোরাই তেলসহ কর্ণফুলী চ্যানেলে প্রবেশ করবে।

এমন সংবাদের ভিত্তিতে সোমবার কোস্ট গার্ডের জাহাজ পোর্টে গ্র্যান্ডে সন্দেহজনক একটি ওয়েল ট্যাংকারকে থামার নির্দেশ দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্যাংকারটি দ্রুত কর্ণফুলী নদীর চ্যানেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিসিজিএস পোর্টে গ্র্যান্ডে ওয়েল ট্যাংকারটি ধরতে ধাওয়া অব্যাহত রাখে এবং পরে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম থেকে একটি সেকশন মেটাল শার্ক যোগে পতেঙ্গাস্থ ১২নং ঘাট সংলগ্ন এলাকায় এমভি ওয়াটার পাওয়ার নামক ওয়েল ট্যাংকারটি জব্দ করতে সক্ষয় হয়।

তিনি আরও বলেন, এসময় ট্যাংকারে থাকা ক্রুরা ট্যাংকারটি তীরের কাছাকাছি রেখে দ্রুত লাফ দিয়ে পালিয়ে যায়। ওই ওয়েল ট্যাংকারটি তল্লাশি চালিয়ে ৩০ ব্যারেল তেল (৭ ব্যারেল ডিজেল, ২৩ ব্যারেল কালো তেল) জব্দ করা হয়। জব্দকৃত ওয়েল ট্যাংকার ও অবৈধ তেলের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...