শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আজাদ হত্যা, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় আজাদুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৯ মে) রাঙ্গামাটির কোতোয়ালি থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নগরের কদমতলী থানা এলাকা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আবু তাহের রাজীব (২৩), দেলোয়ার হোসেন জয় (২৭), রায়হান সজীব (২২) ও আবুল হাসনাত রানা (৩০)।

র‍্যাব জানায়, গত শনিবার (২৭ মে) রাতে এক ব্যক্তি নগরের পাহাড়তলী থানার নয়াবাজার এলাকায় প্রস্রাব করতে যান। এতে ওই জায়গার কেয়ারটেকার মফিজ তাকে বাধা দেন। সেসময় ক্ষিপ্ত হয়ে সেই ব্যক্তি কেয়ারটেকার মফিজকে বলেন, ‘এটা সরকারি জায়গা, তুই বাধা দেওয়ার কে’। একপর্যায়ে আসামি আবু তাহের রাজীব, ওসমান ও আবুল হাসানসহ কয়েকজন অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে ঘটনাস্থলে পৌঁছে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এদিকে বড় ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির আওয়াজ শুনে মফিজের ভাই আজাদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে তর্কাতর্কি করেন। পরবর্তী সময়ে আসামিরা আজাদদের দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনার পরদিন (রোববার) ভোরে নাস্তা কেনার জন্য বের হন আজাদ। নয়াবাজার এলাকায় তাকে একা পেয়ে ছুরিকাঘাত করেন অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, তুচ্ছ ঘটনায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন আজাদুর রহমান। পরে অভিযুক্তদের গ্রেপ্তারে মাঠে নামে র‍্যাব। অল্প সময়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...