শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ফোর স্টার নামে একটি জাহাজ ভাঙা কারখানায় শাহাব উদ্দিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে। একই কারখানায় মোশারেফ হোসেন (৩৯) নামে আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

তবে এ হতাহতের সঠিক কারণ জানা যায়নি। মালিক পক্ষের দাবি, এক শ্রমিক মাথা ঘুরে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। তাকে বাঁচাতে গিয়ে আরেক শ্রমিক আহত হয়। তবে পুলিশ জানিয়েছে, জাহাজ কাটার সময় নিচে পড়ে গিয়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়। তাদের দুজনকে নগরের জিইসি মোড় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত শ্রমিক শাহাব উদ্দিনের বাড়ি সীতাকুণ্ডের কুমিরা উপজেলায়। তার বাবার নাম সোলতান আহমদ। আহত শ্রমিক মোশাররফের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, জাহাজ কাটার সময় পড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফোর স্টার কারখানার ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন রুবেল বলেন, এক শ্রমিক মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় তাকে উদ্ধারে চেষ্টা করে আরেকজন। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান। আইনানুযায়ী হতাহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...