রাঙামাটির বরকল উপজেলার বন্যহাতির আক্রমনে মালেক মিয়া(৫৬) নামের এক মুসল্লীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ মে) ভোরে কুরকুটিছড়ির ৮নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ২নং বরকল ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সুরভী আক্তার ।
তিনি জানান, স্থানীয় বাসিন্দা মালেক ফজরের নামাজ পড়তে মসজিদ সংলগ্ন নদীর পাড়ে ওযুর জন্য যান। এক ঘন্টায়ও তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন ঘাটে গিয়ে মালেককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই বন্যহাতির পাল এলাকায় হামলা দিয়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি স্থানীয়দের বাড়ি-ঘর ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। সংশ্লিষ্ট্য প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ না থাকায় স্থানীয় বাসিন্দারা বন্যহাতির আক্রমনে নিজেদের প্রাণহানি থেকে শুরু করে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
