মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

তোমরা যারা চেয়ার মারামারি করেছ তোমরা বিএনপি-জামাত: মাহতাব উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লালদিঘীর মাঠে রবিবার (২৮ মে) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতার প্রাণনাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করে।

সভাপতির বক্তব্যে নগর আওয়ামীলীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী তার বক্তব্য সমাবেশে যারা চেয়ার ছোঁড়াছুড়ি করেছে তাদেরকে এক হাত নিয়ে বলেন, ‘তোমরা যারা চেয়ার মারামারি করেছ-তোমরা বিএনপি-জামাত’। ‘তোমরা আওয়ামীলীগ না, যুবলীগ না, ছাত্রলীগ না। তোমরা বিএনপি-জামাত।’ তোমরা যারা চেয়ার ছোঁড়াছুড়ি করেছ তোমাদের হাত কেটে ফেলবো।

বক্তব্যে শুরুর সময় উচ্ছ্বঙ্খল নেতাকর্মীদের শাসালেও সভা শেষ করার আগে রসিকতার সুরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এবার কোড়ে কোড়ে বাড়িত য’ গই। বউত স্লোগান দিউ। ঘরত যাই, গা গোসল ধুই ভাত খাই ফেল গই।’

এদিকে নগরীর লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সমাবেশে দুই পক্ষের মধ্যে দুই দফা হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে।

লালদিঘীর মাঠে জনসভাস্থলে দেখা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে মঞ্চের বাম পাশে গেইটে যুবলীগের দুই গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতি এবং পরবর্তীতে চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় মঞ্চে জনসভার কার্যক্রম প্রায় পাঁচ মিনিটের মতো বন্ধ রেখে তাদের শান্ত করার চেষ্টা করেন নেতারা। এরা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আসিফ মাহমুদ ও চসিকের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এর আগে লালদীঘির মাঠে ঢোকার সময় বিকাল সাড়ে ৪টার দিকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তারই রেশ ধরে বিকাল সাড়ে ৫টায় আবার চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে।

লালদিঘীর মাঠে সর্বশেষ ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৯ ডিসেম্বর দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে আওয়ামী লীগ জনসভা করেছিল।

চার বছর পর বদলে যাওয়া লালদিঘীর মাঠে গতকাল অনুষ্ঠিত জনসভার মঞ্চে নেতাকর্মীদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। নগর আওয়ামীলীগের দুই পক্ষের ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা মঞ্চে উঠে পুরো মঞ্চ দখল করে নিয়েছে। তারা দলের সিনিয়র নেতাদের পেছনে দাঁড়িয়ে ছবি তুলার জন্য ভিড় করতে থাকেন। ফলে চেয়ারে বসা জ্যেষ্ঠ নেতাদের পেছনে ধাক্কাধাক্কি-হুড়োহুড়ি হয়। এসময় তারা নগর আওয়ামীলীগের দুই গ্রুপের পক্ষের নেতাদের নামে শ্লোগান পাল্টা শ্লোগান দেন।

মিছিল নিয়ে আসা বেশ কয়েকজন জানান, মিছিল নিয়ে আসার পথে এক পক্ষের কয়েকজনের সাথে আরেকপক্ষের গায়ে লাগার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...