জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ব শান্তির প্রতীক ‘জুলিও কুঁরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা আজ (২৮ মে) বিকেল ৪টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শাহাজাদা মহিউদ্দিন, প্রদীপ দাশ, মোছলেহ উদ্দিন মনসুর, এড: জহির উদ্দিন, এড: মির্জা কছির উদ্দিন, এড: আবদুর রশিদ, খোরশেদ আলম,বোরহান উদ্দিন এমরান, এড: মুজিবুল হক, ডা: তিমির বরণ চৌধুরী, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, এড: কামরুন নাহার, বিজয় কুমার বড়–য়া, আইয়ুব আলী, মোস্তাক আহমদ আঙ্গুর, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, মাহবুবুর রহমান শিবলী, আবুল কালাম আজাদ, শাহিদা আক্তার জাহান, ছিদ্দিক আহমদ বি.কম, সেলিম নবী, আবসার উদ্দিন সেলিম, মোহাম্মদ ফারুক, মো: জসিম উদ্দিন, রূপকুমার নন্দী খোকন, নঈমুল হক পারভেজ, এম এ মালেক, নাছির উদ্দিন, চৌধুরী আবুল কালাম, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, মহিলা নেত্রী খালেদা আক্তার চৌধুরী, জীবন আরা বেগম, দক্ষিণ জেলা তাঁতীলীগ সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক সুরেশ দাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো: আবু তাহের, আমির উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর রেজা, আ কে রুবেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমরা জাতি হিসেবে সুভাগ্যবান। কেননা আমরা আমাদের জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে পেয়েছি। বঙ্গবন্ধু ছিলেন শোষিত-বঞ্চিত মানুষের নেতা। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালের ২৩ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তির দূত মনোনিত করে “জুলিও কুরি” পদক দেওয়া হয়। বিশ্ব শান্তি পরিষদ প্রদত্ত ‘জুলিও কুরি’ শান্তিপদক ছিল জাতির পিতার কর্মের স্বীকৃতি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের মূল্যায়ন। জুলিও কুরি পদকপ্রাপ্তি ছিল বাংলাদেশের জন্য প্রথম কোনো আন্তর্জাতিক সম্মান।
এ মহান অর্জনের ফলে জাতির পিতা বঙ্গবন্ধু থেকে হয়েছেন বিশ্ববন্ধু। সদ্য স্বাধীন রাষ্ট্রের জন্য এ পদক ছিল বিরাট এক সাফল্য। এ পদকপ্রাপ্তি আন্তর্জাতিক বিশ্বে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। বাংলাদেশকে বিভিন্ন দেশ ও সংস্থার দ্রুত স্বীকৃতি পেতে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
