বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

শুলকবহরে হাতির দাঁত ও হরিণের চামড়াসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে বন্য হাতির দাঁত ও হরিণের চামড়াসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম আবদুল মালেক।

অভিযানে হাতির চারটি পূর্ণাঙ্গ দাঁত, ছোট বড় ২০টি খন্ডাংশ এবং একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

আজ শনিবার (২৭ মে) দুপুর ২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

শুক্রবার রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, পাঁচলাইশ থানার শুল্কবহর এলাকার একটি বাড়ির ভাড়া বাসায় বন্যপ্রাণী নিধন করা হাতির দাঁত ও হরিণের চামড়া সংগ্রহে রেখে বিক্রয় করার চেষ্টা চলছে-এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে আবদুল মালেককে গ্রেফতার করা হয়।

এসময় হাতির চারটি দাঁত, ছোট-বড় ও মাঝারি আকারের ২০টি দাঁতের খণ্ডাংশ মিলে ১৪ কেজি ওজনের দাঁত এবং একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে পারমিট ছাড়া বন্যপ্রাণী (হাতির দাঁত ও হরিণের চামড়া) বিভিন্ন অংশবিশেষ সংগ্রহ করে পরে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে উচ্চমূল্যে বিক্রয় করে আসছে।

উদ্ধার করা হাতির দাঁত ও হরিণের চামড়ার আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। তার বিরুদ্ধে বন্যপ্রাণী অপরাধ দমন আইনে মামলা হয়েছে।

আব্দুল মালেককে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে র‌্যাব জানায়, আবদুল মালেক মূলত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বাসিন্দা।

তিনি ১৯৭৬ সাল থেকে তার বাবার সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়ি এলাকায় হাতি দেখভাল করার জন্য আগমন করেন। তার বাবার কয়েকটি হাতি ছিল। ১৯৯৮ সালে তার বাবা মারা গেলে হাতির ব্যবসা দেখভাল করার জন্য তিনি ছয় বছর ধরে বাঘাইছড়ির মারিশ্যা এলাকায় ছিলেন। তিনি একজন লাইসেন্সধারী হাতির পালক।

২০১০ সালের পরে লাইসেন্স প্রভিশন হলে তিনি পুনরায় লাইসেন্স করেন। তবে, তিনি স্থায়ীভাবে তখন বাঘাইছড়ি থাকতেন না, দু-চারদিন থেকে আবার মৌলভীবাজার চলে যেতেন। তার বৈধভাবে ছোট-বড় মোট ১২টি হাতি আছে।

স্থানীয় তথ্যানুযায়ী তার ২৪-২৫টি রেজিস্ট্রেশন ছাড়া হাতি রয়েছে, যা দিয়ে তিনি বিয়ে বাড়িতে ভাড়াসহ পাহাড়ি এলাকায় গাছ টানানোর কাজ করেন।

পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন বন্যপ্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে সংরক্ষণ করে আসছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...