সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে শ্যালিকা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ

চট্টগ্রামের ফটিকছড়িতে শ্যালিকা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহ পরানকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহ পরানের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভূজপুর পূর্ব হাসনাবাদ এলাকায়। তার বাবার নাম নুর মোহাম্মদ।

র‍্যাব জানায়, ২০১০ সালের শুরুতে নিহত ফারহানা ইয়াসমিনের বড় বোন দেলোয়ারা বেগমের সঙ্গে শাহ পরানের বিয়ে হয়। আর্থিক অনটন এবং পারিবারিক নানা বিষয়ে বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া হত। নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যান দেলোয়ারা। এরপর থেকে শাহ পরান দেলোয়ারাকে হত্যার হুমকি দিতে থাকে। ২০১০ সালে ১ এপ্রিল রাতে দেলোয়ারাকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে যান শাহ পরান। সঙ্গে নিয়ে যান তার ভগ্নীপতি মো. নাসিরকে। দুজনে ঘুমন্ত দেলোয়ারাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে ছোট বোন ফারহানা ঘুম থেকে ওঠে বোনকে বাঁচানোর চেষ্টা করে। একপর্যায়ে ফারহানাকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা। এতে ঘটনাস্থলেই ফারহানার মৃত্যু হয়।

ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দুজনের বিরুদ্ধে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর শাহ পরানকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরবর্তীতে জামিন নিয়ে তিনি পালিয়ে যান। পলাতক অবস্থায় ২০১৯ সালের ৯ এপ্রিল চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আসামি শাহ পরানকে মৃত্যুদণ্ড প্রদান করে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, প্রায় ১৩ বছর ধরে পলাতক থাকা আসামি শাহ পরানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...