মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাঁশখালীতে রাজ ধনেশ পাখি পাচারকালে দুই জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

ভারতে পাচারের সময় বাঁশখালী থেকে বিলুপ্ত প্রজাতির ৪টি রাজ ধনেশ পাখি উদ্ধার করেছে  পুলিশ।এ সময় ২ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৬ মে) দুপুর ১২টায় বাঁশখালী থানা কার্যালয়ের সম্মুখে সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহামুদুল হাসান বন্যপ্রাণী পাচার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ জন পাচারকারী  ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উদ্ধারকৃত ধনেশ পাখিগুলো বনবিভাগের মাধ্যমে চট্টগ্রাম ফয়েজ লেক চিড়িয়াখানায় প্রেরণ করা হয়।

পাচারকারীরা হচ্ছে , বাগেরহাট জেলার সরনখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব খোন্তাকাটা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. মিজানুর রহমান(৪২) এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দীঘার পানখালী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. সেলিম (৪৩)।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আরও ছিলেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. কামরুল ইসলাম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন, বন্যপ্রাণী ও অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, পুলিশ পরিদর্শক(তদন্ত) সুধাংশু শেখর হালদার, পুলিশ পরিদর্শক মো. সোলাইমানসহ অন্যান্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিলুপ্ত  রাজ ধনেশ পাখি ৪টির আনুমানিক মূল্য ৮ লাখ টাকা বলে পাচারকারীরা দাবি করেন। পাচারকারীরা আরও স্বীকার করেছেন এর আগেও ওরা সাতক্ষীরা এলাকায় একই কায়দায় ২০/২৫টি ধনেশ পাখি পাচার করেছিল। আর্ন্তজাতিক পাচারকারীরা তা বিদেশে পাচার করে। তবে এই ৪টি ধনেশ পাখি মায়ানমার হয়ে বান্দরবান জেলার আলীকদম আনা হয়। ওখান থেকে সাতক্ষীরা পর্যন্ত নিয়ে যেতে প্রকৃত পাচারকারীদের কাছ থেকে ৪ হাজার টাকা গাড়ি ভাড়া এবং ৭ হাজার টাকা মজুরি পাবার চুক্তিতে তারা পাচার করছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...