বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে: পিটার হাস

চট্টগ্রাম নিউজ ডটকম

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার (২৫ মে) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আমরা (যুক্তরাষ্ট্র) অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে এমন ব্যক্তিদের ভিসা সীমিত করার এই নতুন ভিসা নীতি সবার জন্য প্রযোজ্য।

এর আগে, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পরদিন বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে দলটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এ আরাফাত ছিলেন।

বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন।

দুই ঘণ্টার এই বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোট চুরির সঙ্গে যারা ডিরেক্ট এবং ইনডিরেক্ট জড়িত, তাদের জন্যই মার্কিন ভিসা নীতি প্রযোজ্য।

খসরু বলেন, সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে উদ্বেগ-উৎকণ্ঠা তারই প্রতিফলন মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। এই পদক্ষেপ আগামী নির্বাচন সুষ্ঠু করতে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই মেসেজ আওয়ামী লীগ না ভাবলে তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।

এ ছাড়া জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্টের ভিসা নীতি ঘোষণা আমাদের কোনো আপত্তি নেই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ভিসা নীতির উদ্দেশ্য বাংলাদেশে ফেয়ার ইলেকশন এবং নির্বাচনটা যেন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। এই ব্যাপারে আমাদের দলও একমত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

আরও পড়ুন

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...