বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরে ভারী বর্ষণে পানি জমে গেছে অনেক নিম্ন এলাকায়। পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে দুর্ভোগ।

আজ বুধবার সকাল থেকেই কখনো থেমে, কখনো ভারী বৃষ্টিতে এ জলাবদ্ধতা তৈরি হয়।

চট্টগ্রাম আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে বৃষ্টি ছাড়াই জোয়ারের পানিতে জলাবদ্ধতা

চট্টগ্রামসহ দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি আরও দুইদিন থাকতে পারে। বিকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে।

পতেঙ্গার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা বলেন, বর্তমান মৌসুমে এমন বৃষ্টি হয়ে থাকে। এ পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি তেমন হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, বৃষ্টি শুরুর পর আধা ঘণ্টার মধ্যেই নগরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়।

দুপুরে বৃষ্টি থামার প্রায় দেড় ঘণ্টা পরও নামেনি পানি। কোথাও হাঁটুপানি, কোথাও গোড়ালি পর্যন্ত জমে যায়। নগরের চকবাজার, ষোলশহর, ২ নম্বর গেট, শুলকবহর, কাপাসগোলা, কাতালগঞ্জ, ডিসি রোড, পাঠানটুলী, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন নিম্ন এলাকায় পানি জমে যায়। এতে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

কাপাসগোলা এলাকার বাসিন্দা আনিসুল ইসলাম বলেন, আমাদের এলাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। দেড় থেকে দুই ঘণ্টা লাগে এ পানি নামতে। এ দুর্ভোগ গত অন্তত দুই দশক ধরে।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে সিডিএ দুটি, পানি উন্নয়ন বোর্ড একটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এক সঙ্গে চারটি প্রকল্প চলমান থাকলেও জলাবদ্ধতা নিরসন হচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সরকার...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...