সোমবার, ১৭ আগস্ট ২০২৬

পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে কাপ্তাই-আসামবস্তী ১৮ কি:মি সড়ক

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই-আসামবস্তী সড়কের ১৮ কি:মি: এলাকা জুড়ে এখন পর্যটকদের কাছে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

সড়কটির এক পাশে কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলরাশি অন্যদিকে সবুজ পাহাড়ের মনোরম দৃশ্য যে কাউকেই বিমোহিত করে তুলে।

দেশের বিভিন্নস্থান থেকে যেসব পর্যটক রাঙামাটি ঘুরতে আসেন এক পলকেই তাদের সকলেরই দৃষ্টি কেড়ে নেয় এই সড়কটি।

রাঙামাটিতে ঘুরতে আসা বেশিরভাগ পর্যটক এবং স্থানীয়রা এই সড়কটি দিয়ে অতি অল্প সময়ের মধ্যে রাঙামাটি সদর হতে কাপ্তাই উপজেলায় যাতায়াত করেন। ফলে সড়কটিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বেসরকারী পর্যটন স্পট বড়গাঙ, রাইন্যা টুগুন, বেরান্নে লেক এবং বাগী লেক ভ্যালী। এছাড়া এই সড়কে রয়েছে বৌদ্ধদের ধর্মীয় গুরু ও পরিনির্বান প্রাপ্ত মহাসাধক সাধনানন্দ মহাস্থবির (বনভান্তের) জন্ম স্থানে স্মৃতি মন্দির।এছাড়াও রয়েছে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের গ্রাম ও তাদের জীবনযাত্রা। প্রতিদিন এই মন্দির দেখতে শত শত পর্যটক ভীড় জমান। এছাড়াও সড়কের পাশে তৈরী করা হয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাঙামাটির সদর উপজেলা অফিস সূত্রে জানা গেছে, বিগত ২০১৭ সালে ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসের ফলে সড়কটিতে ব্যাপক ক্ষতি হয়। পরবর্তীতে এই সড়ককে আকর্ষণীয় করে তুলতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দূর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়কে তিনটি নতুন সেতুসহ প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সড়কটিকে ২ লেইনে উন্নিত করা হয়েছে।রাঙামাটি সদর উপজেলা এলজিইডি অফিস জানিয়েছেন, আগামী জুন মাসের মধ্যে সড়কটির কাজ পুরোপুরি শেষ হবে।

এদিকে, চট্টগ্রামের রাউজান থেকে কাপ্তাইয়ে ঘুরতে আসা পর্যটক আরাফাত বলেন, আমি এই সড়কে বন্ধুরা সহ মোটরসাইকেলে কয়েকবার রাঙামাটি গিয়েছি। সড়কের একপাশে লেক আর অন্য পাশে পাহাড় দেখলে মনের মধ্যে নির্মল আনন্দ লাভ করি, মূহুর্তেই বিষন্নতা কেটে যায়।

চট্টগ্রামের আগ্রাবাদ থেকে পরিবার নিয়ে আসাবস্তী-কাপ্তাই সড়কে ঘুরতে আসা পর্যটক ইকবাল বাহার বলেন, রাঙামাটি থেকে কাপ্তাই যাওয়ার আসাবস্তী সড়কটি খুবই সুন্দর। একপাশে পাহাড় এবং একপাশে কাপ্তাই হ্রদের সৌন্দর্য্য এটা সত্যিই উপভোগ করার মতো।

কাপ্তাই ফোরামের এডমিন এ আর লিমন বলেন, ২০১৭ সালে পাহাড় ধসের ফলে রাঙামাটিতে নতুন করে যে উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে বিশেষ করে আসামবস্তী-কাপ্তাই সড়কে এই সড়কটি যেমনটি দৃষ্টিনন্দন ঠিক তেমনভাবে উন্নয়নের ছোঁয়া লেগেছে এই সড়কের মধ্যে। টুরিষ্টরা যদি এই সড়কে ভ্রমন করেন রুপ প্রকৃতি বৈচিত্র্য এবং পাহাড় ও হ্রদের যে সংমিশ্রণ এটি সকলকে মুগ্ধ করতে বাধ্য।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাঙামাটি সদর উপজেলা প্রকৌশলী প্রনব রায় চৌধুরী বলেন, কাপ্তাই- আসামবস্তী সড়কের ১৮ কি: মি: সড়কটি বর্তমানে দুই লেইনে উন্নীত হয়েছে। রাঙামাটি এলাজিডির জন্য এই সড়কটি একটি ট্রেড মার্ক। এই সড়কটি রাঙামাটিতে আগত টুরিষ্টদের জন্য খুবই আকর্ষণীয় একটি স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রনব রায় চৌধুরী আরো বলেন, এই সড়কের সৌন্দর্য্য বর্ধনের জন্য বরাদম এলাকায় নতুনভাবে নির্মিত করা হয়েছে লাভ পয়েন্ট। যা ইতিমধ্যে পর্যটকদের আকর্ষনের কেন্দ্র বিন্দু হিসেবে পরিচিতি লাভ করেছে।

রাঙামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহামদ শফি বলেন, রাঙামাটি থেকে কাপ্তাই যাওয়ার জন্য এটি হচ্ছে একটি বিকল্প সড়ক। এই সড়কটির ফলে রাঙামাটি থেকে কাপ্তাইয়ের দূরত্ব প্রায় ২০ কি:মি: কমে গেছে।

তিনি বলেন, রাঙামাটিতে আগত পর্যটকরা এই সড়ক দিয়ে ভ্রমণ করলে লেক এবং পাহাড়ের সৌন্দর্য্য একসাথে উপভোগ করতে পারে। এই রাস্তার গুরুত্ব অপরিসীম। পর্যটক যতই বেশী হবে দৃষ্টি নন্দন এই সড়কের পাশ ঘেষে গড়ে উঠবে নতুন নতুন পর্যটন স্পট। পর্যটন স্পট গড়ে উঠলে রাঙামাটির অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এই সড়ক।

চারদিকে পাহাড় আর কাপ্তাই হ্রদের অপরুপ সৌন্দর্য্যর ঘেরা রাঙামাটি শহরের আসামবস্তি থেকে কাপ্তাই পর্ষন্ত দুরত্ব ১৮ কিলোমিটার এই সড়ক দিয়ে আগে শুধুমাত্র ছোট যানবাহন চলাচল করতো। এতে এই সড়ক দিয়ে কাপ্তাই যেতে যেমনি সময় লাগতো তেমনি ঝুকিপূর্ণ ছিল। ফলে নিরাপদ যাতায়াতসহ পর্যটকদের চলাচলের কথা চিন্তা করে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই সড়কটি দুই লেইন করার উদ্যোগ নিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...