সোমবার, ১৭ আগস্ট ২০২৬

দীর্ঘ ১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী আসামি র‌্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৯ বছর আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে আত্মগোপন থাকার পর র‌্যাব-৭ এর হাতে আটক হয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাশেদা বেগম (৪৫) নামের এক নারী।

মঙ্গলবার (২২ মে) রাতে নগরীর বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত রাশেদা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন মধ্যম খিরাম গ্রামের মোঃ জামানের স্ত্রী।

র‌্যাব সূত্রে জানা যায়, আসামী রাশেদা বেগম চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকায় বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত ছিল। সে বিভিন্ন এলাকা হতে উঠতি বয়সী মেয়েদের চাকুরীর প্রলোভন দেখিয়ে নিয়ে এসে পাঁচলাইশ থানাধীন তার একটি ভাড়া বাসায় ওইসব মেয়েদের ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করত। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালে এক মেয়েকে প্রাণনাশের ভয় দেখিয়ে যৌন কাজে বাধ্য করে। পরবর্তীতে ওই মেয়ে সুযোগ পেয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করলে তার পরিবার পুলিশের সহায়তায় ওই মেয়েকে উদ্ধার করে। পরর্বতীতে ওই ঘটনায় মেয়ের পরিবার বাদী হয়ে আসামী রাশেদা বেগমের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হতে আসামী রাশেদা বেগম আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে
আত্মগোপন চলে যায়। উক্ত মামলায় বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামীর অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদানে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, আসামী রাশেদা নগরীর বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকায় আত্মগোপন করে আছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ২২ মে রাতে আসামী রাশেদা বেগমকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আকটকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাকত আসামী মর্মে স্বীকার করে আটককৃত আসামী সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...