সোমবার, ১৭ আগস্ট ২০২৬

“২০২৬ সালের মধ্যে ভূমি অফিসগুলো স্মার্ট ভূমি অফিসে রুপান্তরিত হবে”

সাতকানিয়ায় ভূমি সেবা সপ্তাহ'র অনুষ্ঠানে ইউএনও ফাতেমা তুজ জোহরা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা বলেছেন, ভূমি অফিসের ওয়েবসাইটে ই- নামজারি আবেদন এবং হট লাইনে কল দিয়ে ভূমি সম্পর্কে সকল তথ্য জনগণ সহজেই জানতে পারবে। আইনগত ও কাগজপত্র জটিলতা না থাকলে ১২ কার্যদিবসের মধ্যে প্রবাসীদের ও ২৮ দিনের মধ্যে দেশে বসবাসকারীরা নামজারি করতে পারবে। জরিপ, খতিয়ান ও মৌজা ম্যাপ ডিজিটাল হয়ে গেলে ২০২৬ সালের মধ্যে দেশের সকল ভূমি অফিস স্মার্ট ভূমি অফিসে রূপান্তরিত হবে।

সোমবার (২২ মে) সকালে সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহ- ২০২৩ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও আরও বলেন, আগের এনালগ সিস্টেমের ভূমি কার্যক্রম ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। এখন নিজ বাসায় বসে অনলাইনের মাধ্যমে ই-নামজারি ও ভূমি কর দিতে পারবে নিমিষেই। ভূমি ব্যবস্থাপনা আইন আধুনিকায়নের মাধ্যমে জনগণ যাতে স্মার্ট সেবার মাধ্যমে দ্রুত ভূমি সেবা পায়, সেটি নিশ্চিত করতে সরকার জোরালোভাবে কাজ শুরু করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

ভূমি ব্যবস্থাপনা অনেক দ্রুত উল্লেখ করে
ইউএনও ফাতেমা তুজ জোহরা বলেন, অনলাইনে দেশের বাইরে থেকেও দ্রুত ও সহজে ভূমি কর দেওয়া যাবে। তবে এখনও জনবল সংকট রয়েছে। কিন্তু এখন যারা নতুন নিয়োগ হচ্ছে তারা সবাই কম্পিউটারে দক্ষ। সরকার আগামীতে শূন্য পদগুলো পূরণ করে অতি দ্রুত ভূমি সেবা দেওয়ার সকল কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রম চলমান থাকলে স্মার্ট ভূমি সেবা পেতে জনগণ আর ভোগান্তিতে পড়বে না।

দেওদিঘী ভূমি অফিসের তহসিলদার (ভারপ্রাপ্ত) মো. সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চরতি ইউনিয়নের তুলাতলি ভূমি অফিসের তহসিলদার মো.ইলিয়াছ, সেবাপ্রার্থী মো.জসিম উদ্দিন ও মো. বাবুল প্রমুখ।

এসময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, উপজেলার সদর ইউনিয়ন, বাজালিয়া, দেওদিঘী, তুলাতলি ও খাগরিয়া ভূমি অফিসের তহসিলদারগণ এবং ভূমি সেবা গ্রহিতাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ৭ দিন সারা দেশের ন্যায় সাতকানিয়ায়ও ভূমি সেবা সপ্তাহ-২০২৩ পালিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...