শনিবার, ৮ আগস্ট ২০২৬

কলকাতাকে বিদায়ে করে প্লে-অফে লখনৌ

ক্রীড়া ডেস্ক

আন্দ্রে রাসেল-সুনিল নারাইনদের মতো তারকাদের নিয়েও কলকাতা নাইট রাইডার্স যেন ছন্নছাড়া এক দলের নাম। চলতি আসরে মোটেও ভক্তদের প্রত্যাশা মেটাতে পারেনি আইপিএলের দুই বারের চ্যাম্পিয়নরা। যার ফলস্বরুপ গ্রুপপর্ব থেকেই বিদায় নিতিশ রানার দলের। লখনৌ সুপার জায়ান্টসের কাছে ১ রানে হেরে আসর শেষ করল কলকাতা।

গতকাল শনিবার (২০ মে) কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় লখনৌ। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানে থামে কলকাতার ইনিংস। ১ রানের রুদ্বশ্বাস জয়ে প্লে-অফ নিশ্চিত করল লখনৌ।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে প্রত্যাশিত শুরু করতে ব্যর্থ লখনৌর দুই ওপেনার কারান শর্মা ও কুইন্টন ডি কক। দলীয় ১৪ রানের মাথায় হারশিত শর্মার বলে শারদুল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে ৫ বলে ৩ রান করে ফেরেন কারান শর্মা। শুরুর ধাক্কা সামলে ডি কক- প্রিরাক মানকাদের ব্যাটে চাপ সামাল দেয় লখনৌ। এই দুই ব্যাটারের ৪১ রানের মাঝারি জুটিতে রানের গতি বাড়ায় লখনৌ।

তবে ফের ছন্দপতন। দলীয় ৫৫ রানের মাথায় ভৈবব অরোরার বলে হারশিত রানার হাতে ক্যাচ দিয়ে আউট হন মানকাদ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২০ বলে ২৬ রান। তার বিদায়ের পর ক্রিজে এসেই রানের খাতা খেলার আগে ফিরে যান মার্কাস স্টয়নিস। ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফের চাপে পড়ে লখনৌ।

সেই চাপ আরও বাড়ে ডি কক ও ক্রুনাল পান্ডিয়ার বিদায়ে। দলীয় ৭১ ও ৭৩ রানে সাজঘরের পথ ধরতে হয় তাদের। কক ২৮ ও ক্রুনাল পান্ডিয়া ৯ রান করে আউট হন।
ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে টেনে তোলার দায়িত্ব নেন আয়ুশ বাদুনি ও নিকোলাস পুরান। এই দুই ব্যাটার মিলে গড়েন ৭৪ রানের জুটি। মূলত এই জুটিতেই চ্যালেঞ্জিং স্কোরের ভিত পায় লখনৌ। এরপর বাকি ব্যাটাদের ছোট ছোট সংগ্রহে ভর করে ১৭৬ রানের সংগ্রহ দাঁড় করায় লখনৌ। কলকাতার হয়ে অরোরা সর্বোচ্চ ৩টি উইকেট নেন।

১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রত্যাশিত শুরু করে কলকাতা। দুই ওপেনার জেসন রয় ও ভেঙ্কটেশ আইয়ার পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে তুলে ফেলে ৬১ রান। এরপরই প্রথম উইকেট হারায় কলকাতা। কৃষ্ণাপ্পা গৌতমের বলে রবি বিশনইয়ের হাতে ক্যাচ দিয়ে ১৫ বলে ২৪ রান করে আউট হন আইয়ার।

প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেটে হারাতে সময় লাগেনি কলকাতার। দলীয় ৭৮ রানের অধিনায়ক নিতিশ রানার উইকেট হারায় কেকেআর। ১০ বলে ৮ রানের বেশি করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। এরপরই ছন্দপতন কেকেআরের। অল্প রানের ব্যবধানে হারায় জেসন রয় ও রহমানউল্লাহ গুরবাজের উইকেট।

২৮ বলে ৪৫ রান করে রয়। আর গুরবাজের ব্যাট থেকে আসে ১৫ বলে ১০ রান। ১০৮ রানের মধ্যে ৪ উইকেট হারানো কলকাতাকে টেনে তোলার দায়িত্ব পড়ে আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংয়ের কাঁধে। তারাও পারেননি সফল হতে। দলীয় ১২০ রানের মাথায় বিশনইয়ের বলে বোল্ড হয়ে ফেরেন রাসেল। এরপরই কার্যত শেষ হয়ে যায় কলতার জয়ের আশা।

তবে শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রিঙ্কু। জাগিয়ে তোলেন জয়ের সম্ভাবনাও। তবে শেষমেশ ১ রানের জন্য হার মেনে নিতে হয় তাকে। ৩৩ বলে ৬৭ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত ছিলেন রিঙ্কু।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...