শনিবার, ৮ আগস্ট ২০২৬

আল্লাহ তায়ালা সবখানে আছেন? পবিত্র কুরআনে যা বলা হয়েছে

ইসলাম ডেস্ক

ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষগুলোর জন্য ঈমান আনা খুবই জরুরি। কেননা ঈমান এবং আক্কিদা ঠিক না থাকলে জান্নাত পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। আক্কিদা সহীহ না থাকলে মুসলিম হওয়া সত্বেও প্রতিনিয়ত পাপ লেখা হয়ে যায় অজান্তেই।

আক্কিদা সহীহ রাখতে হলে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হয়। যেগুলো প্রচলিতভাবে আমরা কেউ কেউ ভুল জানি। আসুন এমন ১০টি প্রয়োজনীয় আক্কিদা বিষয়ক প্রশ্নের উত্তর জেনে নিই।

১. আল্লাহ কোথায়?
উত্তরঃ আল্লাহ সুবাহানওয়া তাআ’লা আরশে সমাসীন হয়েছেন ।
দলিলঃ সূরা ত্বাহাঃ আয়াত নং ৫; সূরা মূলকঃ আয়াত নং ১৬; সূরা আরাফঃ ৫৪

২. প্রশ্নঃ আল্লাহ কি সাকার/ নিরাকার?
উত্তরঃ সাকার । অর্থাৎ আল্লাহর আকার আছে । তবে তাঁর আকার কেমন, তা আমাদের ধারণার বাইরে ।
দলিলঃ সূরা শুরাঃ আয়াত নং ১১; সূরা আর রহমানঃ ২৭ নং আয়াত; সূরা নাহলঃ আয়াত নং ৭৪ ।

৩. আল্লাহকে কখন দেখা যাবে?
উত্তরঃ কিয়ামতের পর ।

৪. মুহাম্মদ (সা.) কি আমাদের মতো মানুষ?
উত্তরঃ হ্যাঁ, তিনিও মানুষ । তবে তিনি নবুওয়্যাত পেয়েছেন । আর এ জন্যই তিনি আমাদের আদর্শ ও পথপ্রদর্শক ।

৫. রাসূল (সা.) কিসের তৈরী?
উত্তরঃ রাসূল (সা.) মাটির তৈরী । কারণ তিনিও একজন (হিদায়াত প্রাপ্ত) মানুষ ।

৬. রাসূল (সা.) কি গায়েব জানতেন ?
উত্তরঃ না । আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানেন না ।
দলিলঃ সূরা নামলঃ ৬৫ ।

৭. রাসূল (সা.) কি জীবিত ?
উত্তরঃ না। তিনি মারা আছেন
দলিলঃ সূরা আল ইমরানঃ ১৪৪

৮. কবরের আজাব কি সত্য ?
উত্তরঃ হ্যাঁ কবরের আজাব সত্য ।
দলিলঃ সূরা গাফেরঃ ৪৬; মুসলিমঃ কিতাবুল জান্নাত ।

৯. ভরসা কি একমাত্র আল্লাহর উপর ?
উত্তরঃ হ্যাঁ, সবকিছুতে ভরসা একমাত্র আল্লাহর উপর ।
দলিলঃ সূরা হুদঃ ১২৩; সূরা আল ইমরান- ১৬০

১০. সবকিছুতেই ‘ইসলাম’ টেনে আনা কি ঠিক?

উত্তরঃ হ্যাঁ । সবকিছুই ইসলাম দ্বারা যাচাই করতে হবে । কারণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্হা এবং আল্লাহর নিকট গ্রহণীয় একমাত্র দ্বীন ।
দলিলঃ সূরা আল ইমরানঃ ১৯ ।

আল্লাহ আমাদের পরিপূর্ণ দ্বীন মেনে চলার তাওফিক দান করুন। আ…মি…ন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...