শনিবার, ৮ আগস্ট ২০২৬

লজ্জার রেকর্ড গড়লেন বাটলার

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বসেরা তারকাদের একজন জস বাটলার। ক্যারিয়ারের বিভিন্ন সময় অসাধারণ সব ইনিংস খেলে তার প্রমাণও দিয়েছেন ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। আইপিএলের গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান।

গত বছরের মতো চলতি বছরেও শুরুটা দারুণ করেছিলেন বাটলার। কিন্তু হুট করেই খেই হারিয়ে ফেলেন ইংলিশ এই ব্যাটার। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের আগে শেষ দুই ম্যাচে ফিরেছেন শূন্য রানে। গতকাল শিখর ধাওয়ানদের বিপক্ষেও ফিরলেন কোনো রান না করেই। আর তাতে শূন্য রানে হ্যাটট্রিক করলেন বিধ্বংসী এই ব্যাটার।

শুক্রবারের (১৯ মে) ম্যাচে বাটলার ৪ বল খেলে কোনও রান করতে পারেননি। তাতে লজ্জার এক রেকর্ডেও নাম লেখালেন তিনি। এবারের আইপিএলে পাঁচ ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন বাটলার। আইপিএলের এক আসরে কোনো ব্যাটারই এত বেশিসংখ্যকবার শূন্য রানে আউট হননি।

বাটলারের আগে এক মৌসুমে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটা ছিল হার্সেল গিবসের। ২০০৯ সালের আইপিএলে ডেকান চার্জাসের হয়ে চারটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। তার মতোই একই আইপিএলে চারটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন মিঠুন মানহাস। ২০১১ সালে পুনে ওয়ারিয়র্সের হয়ে চারটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।

২০১৬ সাল থেকে ২০২২ সালের আইপিএল পর্যন্ত মাত্র একটি ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন বাটলার। আর এবার এক মৌসুমেই পাঁচ ইনিংসে করতে পারলেন না কোনো রান। লিগের শেষের দিকে পরপর ম্যাচে শূন্য রানে আউট হয়ে দলের জন্যও বিপদ ডেকে এনেছেন তিনি। শুরুর দিকে ভালো খেলেও প্লে অফ থেকে বাদ পড়ার শঙ্কায় আছে তার দল।

গত বছর আইপিএলে চারটি সেঞ্চুরিসহ ৮৬৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাটলার। এ বার ১৪টি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৯২ রান। এই রানও আইপিএলে বাটলারের তৃতীয় সেরা পারফরম্যান্স। এবার পাঁচটি শূন্যর পাশাপাশি চারটি ফিফটিও করেছেন ইংলিশ ব্যাটার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...