রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চাচাকে খুন: ৩৪ বছর পর ভাতিজা গ্রেফতার

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি

জায়গা জমি সংক্রান্ত বিরোধে আপন চাচাকে খুন করে পালিয়েছিল আপন ভাতিজা বশির আহাম্মদ। এর মধ্যে এই হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। কিন্তু বশির অধরাই থেকে গিয়েছিল। তবে ৩৪ বছর আগের হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ভাতিজা বশিরকে গ্রেফতার করেছে র‍্যাব।

গত ৩৪ বছর ধরে সে নাম, পরিচয় পরিবর্তন করে আত্মগোপনে ছিল বলে জানিয়েছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটি সদরের মুসলিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বশির আহাম্মদ (৫৫) হাটহাজারীর চারিয়া এলাকার নুর আহাম্মদের ছেলে।

শুক্রবার (১৯ মে) র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট সাইফুল্লাহ জানান, ১৯৮৯ সালের ১৩ ফেব্রুয়ারি পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দের একপর্যায়ে চাচা মকবুল হোসেনকে অন্য সহযোগীদের নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় ভাতিজা বশির। পরে এই ঘটনায় নিহতের স্ত্রী বশিরকে প্রধান করে ৭-৮ জনের নামে হাটহাজারী থানায় হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ১৯৯২ সালে ১৯ নভেম্বর হত্যা মামলার প্রধান আসামি বশির আহাম্মদের অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব অভিযান চালিয়ে আসামি বশিরকে রাঙ্গামাটি থেকে গ্রেফতার করে। তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...