চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ১১ নারীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ মে) কোতোয়ালি থানাধীন কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ৭০০ কোটি টাকার খাস জমি উদ্ধার
পুলিশ জানায়, বুধবার এসআই বোরহানউদ্দিন, নওশের কোরেশী, শামসুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে হোটেল সিলভার ইন থেকে ৯ জন, পুরাতন স্টেশন এলাকার হোটেল মেট্রো ইন থেকে পাঁচজন এবং সিনেমা প্যালেস এলাকা থেকে ৩ জনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নন এফআইআর মামলা রুজু করে আজ (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করা হয়েছে।
