বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কলেজে মোবাইল ব্যবহার; ৯৪টি জব্দ করলো কলেজ কতৃপক্ষ 

রাঙ্গামাটি প্রতিনিধি

মৌখিকভাবে কলেজে ফোন ‘নিয়ে আসা ও ব্যবহারে নিষেধাজ্ঞা’ থাকা সত্ত্বেও শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ না করে মোবাইল ব্যবহারের অভিযোগে একাদশ শ্রেণির ছাত্রীদের কাছ থেকে ৯৪টি মোবাইল ফোন জব্দ করেছে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (১৭ মে) কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৯৪টি মোবাইল ফোন জব্দ করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কলেজের ইংরেজির প্রভাষক মো. রবিউল হোসাইন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজে দীর্ঘদিন ধরে কলেজে মোবাইল ফোন নিয়ে আসা এবং ব্যবহার করা নিষিদ্ধ। ইদানিং একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রম চলাকালীন শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ না করে কমন রুম, লাইব্রেরিসহ কলেজ ক্যাম্পাসে অনিয়ন্ত্রিতভাবে মোবাইল ফোন ব্যবহার করছে। তাই বাধ্য হয়ে আজ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৯৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক খোন্দকার বলেন, ‘কলেজে ভর্তির সময়েও বলা হয়ে থাকে মোবাইল ব্যবহার করা যাবে না। কিন্তু অনেকে ক্লাস ফাঁকি দিয়েও মোবাইল ব্যবহার করছে। আজকে কিছু মোবাইল জব্দ করা হয়েছে। এগুলো সামনের সপ্তাহে অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে ফেরত দেয়া হবে। অনেকে আজকেও নিয়ে গেছেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...