রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ হারানো রিকশাচালকের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মারা যাওয়া রিকশাচালক জাহেদ আলীর (২৮) পরিবার পাবে পাঁচ লাখ টাকা। এ ছাড়া নিহতের পরিবারের যোগ্য কাউকে চাকরি দেওয়া হবে।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে মঙ্গলবার (১৬ মে) বিকেলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান।

তিনি বলেন, আমি প্রতিমন্ত্রীর একসময় ব্যক্তিগত সহকারী ছিলাম। আজ (মঙ্গলবার) সকালে উনার সঙ্গে কথা বলেছি। উনাকে জানিয়েছি ওই রিকশাচালকের ৮ মাসের একটা বাচ্চা রয়েছে। বিয়েও হয়েছে সম্প্রতি। উনাকে কোনো সাহায্য করা যায় কি না? উনি জানতে চান লাইনটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নাকি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের? আমি উনাকে জানিয়েছি এটা পিডিবির লাইন।

এরপর প্রতিমন্ত্রী আমাকে বলেন, ‘তুমি পিডিবি চেয়ারম্যানের সঙ্গে কথা বল, আমি উনাকে বলে দিচ্ছি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে রিকশাচালকের পরিবারকে ৫ লাখ টাকার এফডিআর করে দেওয়ার জন্য।

ডিসি বলেন, আমি বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমানে সঙ্গে কথা বলি। তিনি আমাকে আশ্বাস দেন, টাকার পাশাপাশি ভুক্তভোগীর পরিবারে যোগ্য কেউ থাকলে চাকরি দেওয়া হবে। বিদ্যুৎ বিভাগের আওতাধীন হয়ত কোনো কোম্পানিতে চাকরির ব্যবস্থা হতে পারে। এরপর আমি পিডিবি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। হয়ত উনার সঙ্গে কথা বলে দুয়েকদিনের মধ্যে কাজ হয়ে যাবে। পিডিবি থেকে এসব টাকা দেওয়া হবে।

এর আগে গত রোববার (১৪ মে) সকালে অক্সিজেন মোড়ে হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রিকশাচালক জাহেদ আলী দগ্ধ হন। পরবর্তীতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

রিকশাচালক জাহেদ আলী গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। তবে তিনি পরিবার নিয়ে নগরের কূলগাঁও এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

আরও পড়ুন

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...