মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দক্ষকর্মীদের জন্য ভিসা খোলা রয়েছে আমিরাতে : রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতে ৭৫তম ‘বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত হয়েছে। বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের সংগঠন ‘এনআরবি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকচার্স’র উদ্যোগে গত রোববার  দুবাইয়ের একটি হোটেল বল রুমে এ আয়োজন করা হয়।

দেশটির বিদ্যুৎ, পানি, স্থাপনা নির্মাণসহ সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে স্বাধীনতার পর থেকে বাংলাদেশি প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রায় সাত শতাধিক বাংলাদেশি প্রকৌশলী কর্মরত রয়েছেন সেখানে। দেশটিতে এই পেশার ব্যাপক চাহিদা আছে। প্রকৌশলীদের অভিযোগ, নতুন কর্মী যাওয়ার ক্ষেত্রে ভিসা জটিলতা রয়েছে সেখানে। তবে আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত জানান, দেশটিতে চাহিদা বিবেচনায় দক্ষকর্মীদের জন্য ভিসা খোলা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, ‘দক্ষকর্মীদের জন্য ভিসা খোলা রয়েছে আমিরাতে। আবুধাবিতেও দক্ষ প্রকৌশলীরা কাজের ভিসা পাচ্ছেন।’

তবে দেশটির দুবাই ও উত্তর আমিরাতের অন্য প্রদেশগুলোতে একই ব্যবস্থা রয়েছে কি-না যাচাই করতে বাংলাদেশ কনস্যুলেটকে পরামর্শ দেন রাষ্ট্রদূত।

এর আগে সংগঠনের দুবাই কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আহমেদ ইখতিয়ার পাভেলের পরিকল্পনা ও উপস্থাপনায় আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত ইঞ্জিনিয়ারগণ তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

প্রকৌশলীরা জানান, বিদ্যুৎ, পানি, স্থাপনা নির্মাণ সহ সংশ্লিষ্ট সেক্টরে দেশটিতে বাংলাদেশি প্রকৌশলীরা একক ও সমষ্টিগতভাবে অবদান রেখে আসছেন। বিদেশের মাটিতে উজ্জ্বল করছেন দেশের ভাবমূর্তি। এমনকি এসব প্রকৌশলীরা মাসে তাদের আয় থেকে অন্তত দুই থেকে চার লাখ টাকা রেমিট্যান্স প্রেরণ করেন বাংলাদেশে।

অনুষ্ঠানে পানি পরিশোধনের ওপর বিশেষ কারিগরি বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক দুবাই ইলেক্ট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটির জেনারেশন বিভাগের ম্যানেজার ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মোহন। এ ছাড়া বিল্ডিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ও ভবিষ্যতের পরিবর্তনশীল প্রযুক্তি নিয়ে বিশেষ কারিগরি বক্তব্য উপস্থাপন করেন জ্যাকবসের এমইপি লিড ইঞ্জিনিয়ার বুশরা আনোয়ার ও হুয়াই মোবাইল সার্ভিসের চিফ এক্সপেরিয়েন্স অফিসার শাহরিয়ার পাভেল। সভ্যতা বিনির্মাণে ইঞ্জিনিয়ারদের ভূমিকা ও ইঞ্জিনিয়ার্স ডে পালনের ইতিহাস নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন দুবাই কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মঈনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন আমিরাতের উন্নয়নে বাংলাদেশি প্রকৌশলীদের মেধা ও শ্রমের ভূয়সী প্রশংসা করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান করেন তিনি।

ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সংগঠনের আহবায়ক ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, শহীদুল ইসলাম, মমিনুল ইসলাম মানিক, হাবিবুর রহমান কবীর, যুগ্ম-সম্পাদক মিল্টন বিশ্বাস প্রমুখ। এ সময় নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি, অভিজ্ঞতা ভাগাভাগি করার পরামর্শ দিয়ে প্রাদেশিক কমিটির নেতারাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ ভাগে উপস্থিত ইঞ্জিনিয়ারগণ শপথ বাক্য পাঠ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...