ঘূর্ণিঝড় মোখার প্রভাব কাটতে না কাটতেই মধ্যরাতে চট্টগ্রাম নগরী সহ আশেপাশের এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর প্রভাবে নগরীর অনেক নিম্নাঞ্চলে পানি জমে গেছে। বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সাথে শুরু হয় কালবৈশালীর দমকা হাওয়া। হঠাৎ করে কালবৈশাখীর ছোবলে ফুটপাতের ভাসমান দোকান গুলো লন্ডভন্ড হয়ে গেছে। টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। সেই সাথে গাছের ডালপালা ভেঙ্গে পড়েছে রাস্তায়।
আবহাওয়া অধিদফতর জানায়, আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
