আনোয়ারায় অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৪টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৫ মে) বিকেল ৫টার দিকে উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, অবৈধভাবে রাস্তায় পার্কিং করে যানযট সৃষ্টিসহ ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ০৪ জন চালককে ০৪ টি মামলায় ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
